IPL 2026 Schedule, KKR Eden Matches | আইপিএল ২০২৬ পূর্ণ সূচী প্রকাশ : ৭০ ম্যাচের ম্যারাথন লিগ, ইডেনে কেকেআরের লড়াই কবে কবে দেখবেন জেনে নিন

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আইপিএল ২০২৬-এর (IPL 2026) গ্রুপ পর্বের সম্পূর্ণ সূচী ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এর আগে আংশিক সূচি প্রকাশিত হলেও, দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন চলার কারণে পুরো নির্ঘণ্ট প্রকাশ স্থগিত রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই জট কাটিয়ে একযোগে ৭০টি ম্যাচের পূর্ণ সূচি সামনে আনল বোর্ড, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে ক্রিকেটমহলে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, ‘আইপিএলের গ্রুপ পর্বে মোট ৭০টি ম্যাচ আয়োজন করা হবে এবং সমস্ত ম্যাচ নির্ধারিত সময়সূচি মেনে অনুষ্ঠিত হবে।’ উল্লেখযোগ্যভাবে, এবারের আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে সানরাইজ়ার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) -এর। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। তবে এবারের আসরে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হচ্ছে না, এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছে বোর্ড।

আরও পড়ুন : Aamir Khan Relationship, Marriage Breakup Reasons | পর পর দু’টি বিচ্ছেদের পর আত্মসমালোচনায় আমির খান: কাজপাগল মানসিকতা ও নিঃসঙ্গতার অভ্যাস কি দাম্পত্যের শত্রু?

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ বারো কিস্তি)

কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। কেকেআরের অভিযান শুরু হবে ২৯ মার্চ, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। প্রথম ম্যাচের পরপরই কেকেআর ঘরের মাঠে ফিরে আসবে এবং টানা তিনটি ম্যাচ খেলবে ইডেনে। ২ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদ, ৬ এপ্রিল পঞ্জাব কিংস (Punjab Kings) এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)-এর বিরুদ্ধে মাঠে নামবে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) -এর নেতৃত্বাধীন দল। এই ম্যাচগুলির সূচি আগেই প্রকাশিত হয়েছিল, তবে পূর্ণ সূচী ঘোষণার পর এখন স্পষ্ট হয়েছে পুরো লিগে কেকেআরের যাত্রাপথ।

নতুন সূচী অনুযায়ী, ১৪ এপ্রিল কেকেআর চেন্নাইয়ে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) -এর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর বিরুদ্ধে খেলবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। এরপর ১৭ এপ্রিল আহমেদাবাদে গুজরাত টাইটান্স (Gujarat Titans) -এর মুখোমুখি হবে তারা। ১৯ এপ্রিল আবার ইডেনে ফিরবে কলকাতা দল। সেই ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এরপর ২৬ এপ্রিল লখনউয়ে গিয়ে আবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে কেকেআর। এই ম্যাচের পর কয়েকদিনের বিরতি পাবে দলটি, যা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরতির পর ৩ মে হায়দরাবাদে সানরাইজ়ার্সের বিরুদ্ধে নামবে কেকেআর। এরপর ৮ মে দিল্লিতে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)-এর বিরুদ্ধে এবং ১৩ মে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।

লিগ পর্বের শেষ দিকে কেকেআরের জন্য রয়েছে ঘরের মাঠে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। ১৬ মে ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলবে তারা। তারপর ২০ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ খেলবে কলকাতা দল। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে, ফলে ঘরের দর্শকদের সমর্থন বড় ভূমিকা নিতে পারে। বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘নির্বাচনের কারণে সূচী তৈরিতে কিছুটা সময় লেগেছে, তবে দর্শক এবং সম্প্রচার সংস্থার সুবিধার কথা মাথায় রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।’ এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আইপিএলের এই দীর্ঘ ৭০ ম্যাচের লিগ পর্বে প্রতিটি দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে ধারাবাহিকতা বজায় রাখা। কেকেআরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বিশেষ করে, ঘরের মাঠে ভালো পারফরম্যান্স তাদের প্লে-অফের দৌড়ে এগিয়ে রাখতে পারে।

ক্রিকেট বিশ্লেষণে উঠে আসছে, এবারের সূচিতে কেকেআরের জন্য শুরুটা যেমন কঠিন, তেমনই শেষের দিকেও চাপের ম্যাচ রয়েছে। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই এই শক্তিশালী দলগুলির বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্সই নির্ধারণ করবে তাদের অবস্থান। কিন্তু আইপিএল ২০২৬-এর পূর্ণ সূচি প্রকাশের পর ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতার দর্শকদের নজর এখন ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচগুলির দিকে। মাঠভর্তি সমর্থকদের সামনে কেমন পারফরম্যান্স করে দল, সেটাই এখন দেখার।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mohammed Shami IPL form | আইপিএলের আগে শামির বোলিংয়ে মুগ্ধ লখনউ কোচ, নতুন জল্পনায় সরগরম ক্রিকেটমহল

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন