Tripura Khwai cricket, TWJA Khwai Committee | খোয়াইয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ: টি-ডব্লিউ-জে-এ খোয়াই বিজয়ী

SHARE:

সাশ্রয় নিউজ, আগরতলা প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১১টায় খোয়াই মহকুমার বিমানঘাঁটির মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ওই ম্যাচে আগরতলা প্রেস্ ক্লাব (Agartala Press Club) বনাম ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খোয়াই কমিটি (TWJA, Khwai Committee) মুখোমুখি হয়। এই মহতী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত (Aparna Singh Roy Dutta)।

আরও পড়ুন : Priyanka Chopra Turns Pirate in The Bluff, Bloody Mary Look Shocks Bollywood | জলদস্যু অবতারে প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য ব্লাফ’ -এর ব্লাডি মেরি লুকে শোরগোল

খোয়াইয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ। ছবি : সংগৃহীত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত মজুমদার (Subrata Majumdar), আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির যুগ্ম আহ্বায়ক সুপ্রভাত দেবনাথ (Supravat Debnath), বরিষ্ঠ শারীক শিক্ষক অজয় ভট্টাচার্য্য (Ajay Bhattacharya) এবং খোয়াই জেলা এসপি অফিসের আধিকারিক জাস্টিন জোসেফ (Justin Joseph)।

আরও পড়ুন : Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত বরণ ঘোষ (Asit Baran Ghosh)। উদ্বোধনী পর্বে অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অতনু দত্ত (Atanu Dutta) স্বাগত বক্তব্য রাখেন। এরপর প্রধান অতিথি অপর্ণা সিংহ রায় দত্ত (Aparna Singh Roy Dutta) বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সভাপতি অসিত বরন ঘোষ (Asit Baran Ghosh) প্রথমার্ধের সমাপ্তি ঘোষণা করেন।

প্রীতি ক্রিকেট ম্যাচে অতিথিরা।

দ্বিতীয়ার্ধে অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ব্যাটিং-বোলিং এর মধ্য দিয়ে মূল ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। টসে জয়ী হয়ে টি-ডব্লিউ-জে-এ খোয়াই কমিটি (TWJA, Khwai Committee) প্রথমে ফিল্ডিং করতে মাঠে নামে।

আরও পড়ুন : Priyanka Chopra Baranasi budget | ১৩০০ কোটির ‘বারাণসী’ কি প্রিয়াঙ্কার জন্যই? কপিল শর্মার প্রশ্নে চর্চা

আগরতলা প্রেস্ ক্লাব (Agartala Press Club) ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯২ রান করে। এরপর টি-ডব্লিউ-জে-এ খোয়াই কমিটি (TWJA, Khwai Committee) ব্যাটিং শুরু করে মাত্র ৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান করে লক্ষ্য পূর্ণ করে। বিজয়ী দল টি-ডব্লিউ-জে-এ খোয়াই কমিটি (TWJA, Khwai Committee) হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হয়, প্রতিপক্ষ আগরতলা প্রেস্ ক্লাব (Agartala Press Club)রানার্সআপ ট্রফি পান। ম্যান অব দ্যা ম্যাচ হন দ্বীপ রায় (Dwip Roy)। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা (Saur Pratim Sharma)। টিম ম্যানেজার হিসেবে ছিলেন আগরতলা প্রেস্ ক্লাবের যুগ্ম আহ্বায়ক সুপ্রভাত দেবনাথ (Supravat Debnath) এবং টি-ডব্লিউ-জে-এ খোয়াই কমিটির সম্পাদক প্রশনজিৎ দেব (Prashanjit Deb)। আম্পায়ারের দায়িত্বে ছিলেন সুমন গোস্বামী (Suman Goswami) ও বাপী বিশ্বাস (Bapi Biswas)। স্কোরার ছিলেন প্রশনজিৎ দাস (Prashanjit Das)। প্রসঙ্গত উল্লেখ্য যে, ক্রীড়ামোদী দর্শক-শ্রোতাদের উপস্থিতি এবং অতিথি, আয়োজক, খেলোয়াড়দের সহযোগিতায় প্রীতি ক্রিকেট ম্যাচটি সর্বতোভাবে সফল হয়।

আরও পড়ুন : Khwai anti-drug awareness, Tripura youth welfare | খোয়াইয়ে নেশার বিরুদ্ধে সচেতনতা অনুষ্ঠান: শিক্ষার্থী ও সমাজকর্মীদের উপস্থিতি লক্ষ্যণীয়

Sasraya News
Author: Sasraya News