Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ক্রিকেট মাঠে নায়ক আর ভক্তের সম্পর্ক বহু পুরনো। কিন্তু কখনও কখনও সেই সম্পর্ক আবেগ ছাড়িয়ে একেবারে গল্প হয়ে ওঠে। বডোদরায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে তেমনি একটি বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। মাঠের ধারে বসে থাকা আট বছরের খুদে ভক্তের মধ্যে নিজের শৈশব খুঁজে পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিস্মিত কোহলি তখন সতীর্থ রোহিত শর্মাকে (Rohit Sharma) ডেকে বলছেন, ‘ওখানে আমার মতো দেখতে একজন বসে রয়েছে।’ আর সেই মুহূর্ত থেকেই জন্ম নিল নতুন এক নাম, ‘ছোটা চিকু’।

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারার পর দলের ফিল্ডিংয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভমন গিল (Shubman Gill)। জানালেন, ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না। রোহিতের (Rohit Sharma) ব্যাটিংয়ে খুশি হলেও ফিল্ডিং নিয়ে স্পষ্ট অসন্তোষ। After losing the ODI series against Australia, Indian captain Shubman Gill blamed poor fielding for the defeat, saying, “You can’t win matches by dropping catches.” He praised Rohit Sharma’s innings but admitted India’s fielding cost them the game.
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

রবিবারের ম্যাচের আগে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল কোহলির সঙ্গে একজন খুদে ভক্তের ছবি। ম্যাচের আগের দিন সই নেওয়ার জন্য কয়েক জন ছোট্ট ক্রিকেটপ্রেমী এগিয়ে এসেছিল ভারতীয় তারকাদের কাছে। তাদের মধ্যেই ছিল গর্বিত নামের একজন আট বছরের ছেলে। গর্বিতকে এক নজর দেখেই হেসে ফেলেন বিরাট কোহলি। সই দিতে দিতে তাঁর হাসি আর থামছিল না। কারণ, গর্বিতের মুখের গড়ন, চোখেমুখের অভিব্যক্তি, এমনকী হাসিটাও যেন ছোটবেলার কোহলির প্রতিচ্ছবি।ছোটবেলায় বিরাট কোহলি যেমন দেখতে ছিলেন, গর্বিতকে দেখেও অনেকের সেই কথাই মনে হয়েছে। প্রায় নিজের মতো দেখতে এক ভক্তকে সামনে পেয়ে কোহলি যেন মুহূর্তের জন্য ফিরে গেলেন নিজের শৈশবে। সেই আবেগই ভাগ করে নিতে পাশে থাকা রোহিত শর্মাকে ডেকে দেখান গর্বিতকে। তখনই কোহলির মুখ থেকে বেরিয়ে আসে আদরের নাম, ‘ছোটা চিকু’। উল্লেখযোগ্য ভাবে, ‘চিকু’ বিরাট কোহলির পারিবারিক ডাকনাম। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে এই নামেই ডেকে থাকেন। সেই নামই এবার তিনি তুলে দিলেন নিজের ছোট্ট ভক্তের হাতে।

আরও পড়ুন : Virat Kohli Anushka Sharma New Year | ‘আমার জীবনের আলোর হাত ধরে…’ আদুরে বার্তায় অনুষ্কাকে আগলে নতুন বছরে বিরাট কোহলি, ভাইরাল ‘বিরুষ্কা’ মুহূর্ত

গল্প এখানেই শেষ নয়। কোহলির সুবাদে গর্বিত সই পেয়েছে ভারতীয় দলের আরও কয়েকজন তারকার কাছ থেকে। রোহিত শর্মা, আর্শদীপ সিংহ (Arshdeep Singh) এবং লোকেশ রাহুল (KL Rahul) সবার অটোগ্রাফই জায়গা করে নিয়েছে গর্বিতের সংগ্রহে। মাঠে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের একাংশও মজা করে তাকে ‘ছোটা চিকু’ বলে ডাকতে শুরু করেন। অচেনা মানুষজনের কাছেও মুহূর্তে পরিচিত হয়ে ওঠে ওই আট বছরের ছেলেটি। বিশ্ব ক্রিকেটের নায়কের সঙ্গে এমন অভিজ্ঞতায় স্বাভাবিকভাবেই আবেগে ভাসছে গর্বিত। সে জানায়, ‘কোহলির স্টাইল আর খেলা আমার খুব ভাল লাগে। একবার ওঁর নাম ধরে ডাকি। উনি ঘুরে আমাকে দেখেন এবং নিজেই একটু এগিয়ে আসেন। বলেন, একটু পরে আসবেন। তার পর রোহিত শর্মাকে ডেকে বলেন, ওই দেখ, আমার ডুপ্লিকেট দাঁড়িয়ে রয়েছে। উনিই আমার নাম দিয়েছেন ছোটা চিকু।’ এতেই শেষ নয়। কোহলির সঙ্গে আরও কিছু কথাও হয়েছে গর্বিতের। তার কথায়, ‘উনি আমায় বলেন, আজ থেকে তুমি আমার বন্ধু।’

এই ছোট্ট বন্ধুত্বের গল্প ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলির সঙ্গে দাঁড়িয়ে থাকা গর্বিতের চোখেমুখে কী অসীম আনন্দ। অনেকেই লিখছেন, ক্রিকেট তারকাদের সাফল্যের আসল মাপকাঠি এ ভাবেই বোঝা যায়, যখন তারা ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন হয়ে ওঠেন। গর্বিতের বাড়ি হরিয়ানার পঞ্চকুলায়। বাবার চাকরির সূত্রে এখন পরিবার থাকে হিমাচল প্রদেশে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ তার। বিশেষ করে বিরাট কোহলির ব্যাটিং তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ছেলে হঠাৎ এভাবে আলোচনার কেন্দ্রে চলে আসায় গর্বিতের বাবা সুরেন্দ্র সিংহও আবেগপ্রবণ। তিনি বলেন, ছেলের এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে। তাঁর আশা, এক দিন গর্বিতও কোহলির মতো বড় মাপের ব্যাটার হয়ে উঠবে।

আরও পড়ুন : Priyanka Chopra Turns Pirate in The Bluff, Bloody Mary Look Shocks Bollywood | জলদস্যু অবতারে প্রিয়াঙ্কা চোপড়া, ‘দ্য ব্লাফ’ -এর ব্লাডি মেরি লুকে শোরগোল

ক্রিকেট সমালোচকদের মতে, এই ধরনের মুহূর্তই খেলাটাকে আরও মানবিক করে তোলে। মাঠে রান, উইকেট আর পরিসংখ্যানের বাইরেও ক্রিকেট যে আবেগের খেলা, তা আবার প্রমাণ করলেন বিরাট কোহলি। নিজের ব্যস্ত সূচির মধ্যেও এক খুদে ভক্তের দিকে এগিয়ে যাওয়া, তাকে সময় দেওয়া এবং নিজের ডাকনাম ভাগ করে নেওয়া, এই সবই একজন প্রকৃত তারকার পরিচয় বহন করে। বডোদরার মাঠে হয়ত সেই দিন ম্যাচের ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকবে ‘ছোটা চিকু’ -এর গল্প। এক আট বছরের ছেলের চোখে ধরা পড়া স্বপ্ন আর এক মহাতারকার আন্তরিকতায় তৈরি হওয়া এই মুহূর্ত নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Records 2026 | বিরাট কোহলি: ২০২৬ সালেই চারটি রেকর্ডের সামনে ভারতীয় ক্রিকেট মহাতারকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন