Birsa Munda Memorial Football Tournament | ভগবান বিরসা মুন্ডার স্মৃতিতে খোয়াইয়ে জেলাভিত্তিক আন্তঃআবাসিক ফুটবল প্রতিযোগিতা, ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন খোয়াই সরকারি এসটি বয়েজ হোস্টেল

SHARE:

জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এরপর ভগবান বিরসা মুন্ডা (Bhagwan Birsa Munda) -এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। স্বাগত বক্তব্যে তন্ময় দেবনাথ বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তোলে।’

সাশ্রয় নিউজ ডেস্ক, নিজস্ব সংবাদদাতা ★ আগরতলা : খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনের বার্তা নিয়ে মঙ্গলবার বেলা ১২টায় খোয়াইয়ে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা (Birsa Munda) স্মৃতি আন্তঃআবাসিক তফশিলি জনজাতি ছেলেদের ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা। খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, খেলোয়াড়দের পাশাপাশি ক্রীড়াপ্রেমী দর্শকশ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা (Binay Debbarma)।

আরও পড়ুন : Sourav Gangly, VVS Laxman | নীরবতা আর প্রত্যাবর্তনের মাঝে রাগ অভিমানের গল্প, লক্ষ্মণকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের গোপন কথা জানালেন সৌরভ

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস (Samir Kumar Das), বিশিষ্ট সমাজসেবক অনিমেষ নাগ (Animesh Nag) ও রঞ্জন দাস (Ranjan Das)। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল (Kamalendu Shil), খোয়াই মহকুমা বোর্ডিং হাউজ কমিটির চেয়ারপার্সন ইন্দ্রাণী দেব্বর্মা (Indrani Debbarma)

জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এরপর ভগবান বিরসা মুন্ডা (Bhagwan Birsa Munda) -এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। স্বাগত বক্তব্যে তন্ময় দেবনাথ বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তোলে।’
খোয়াইয়ে জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। ছবি : সংগৃহীত

প্রসঙ্গত, এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা বোর্ডিং হাউজ কমিটির চেয়ারপার্সন বাবুজিৎ দেব্বর্মা (Babujit Debbarma)। ক্রীড়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা জনজাতি কল্যাণ আধিকারিক তন্ময় দেবনাথ (Tanmay Debnath)। পৌরহিত্য করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য্য (Tinku Bhattacharjee)।

শুরুতেই অতিথিদের রিশা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা। এরপর ভগবান বিরসা মুন্ডা (Bhagwan Birsa Munda) -এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। স্বাগত বক্তব্যে তন্ময় দেবনাথ বলেন, ‘খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তোলে।’ পরবর্তী সময়ে বক্তব্য রাখেন বাবুজিৎ দেব্বর্মা, ইন্দ্রাণী দেব্বর্মা, সমীর কুমার দাস এবং বিনয় দেব্বর্মা। তাঁরা প্রত্যেকেই তফশিলি জনজাতি ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রসারে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি টিঙ্কু ভট্টাচার্য্য তাঁর বক্তব্যের মাধ্যমে প্রথমার্ধের আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন : SRK, Shah Rukh Khan | হোটেল রুমে সন্তানদের জড়িয়ে কাঁদতেন শাহরুখ, আইপিএল ২০১৪ -এর অন্ধকার দিনগুলোর স্মৃতি উজাড় করলেন বলিউড বাদশাহ

এরপর নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা (Sour Pratim Sharma)। দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল ফুটবল প্রতিযোগিতা। মাঠে নেমে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কিক-অফের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস। ছেলেদের ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় খোয়াই সরকারি এসটি বয়েজ হোস্টেল (Khowai Govt. ST Boys Hostel) ও ওলিভ হিল এসটি বয়েজ হোস্টেল (Olive Hill ST Boys Hostel)। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে খোয়াই সরকারি এসটি বয়েজ হোস্টেল ৩-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয়। রানার্স আপ হয় ওলিভ হিল এসটি বয়েজ হোস্টেল। মেয়েদের বিভাগে রতনপুর এসটি গার্লস হোস্টেল (Ratanpur ST Girls Hostel) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এই প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের সম্মান অর্জন করেন প্রকাশ তাঁতি (Prakash Tanti)। অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেওয়া হয় এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলিকে ট্রফি প্রদান করা হয়। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন বরিষ্ঠ শারীরিক শিক্ষক অজয় ভট্টাচার্য্য (Ajay Bhattacharjee), বিশিষ্ট শারীরিক শিক্ষক বিশ্বজিৎ দেব সরকার (Biswajit Deb Sarkar), প্রশান্ত সিনহা (Prashanta Sinha) ও রিপন কুমার দাস (Ripon Kumar Das)।

উল্লেখ্য, খোয়াই সরকারি এসটি বয়েজ হোস্টেল ও রতনপুর এসটি গার্লস হোস্টেল আগামী ৯ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আগরতলার উমাকান্ত স্কুল মাঠে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় খোয়াই জেলার প্রতিনিধিত্ব করবে। খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের সম্মিলিত সহযোগিতায় এই ক্রীড়ানুষ্ঠান খোয়াই জেলার ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shubman Gill cricket journey | শুভমন গিলের ক্রিকেটযাত্রা: রাত তিনটেয় অনুশীলন থেকে টেস্ট দলের অধিনায়কত্ব

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন