Kalyanmoy Das Poetry Book, Ananta Shabder Shok | কবিতার অনন্ত স্রোত, কোচবিহারে প্রকাশিত কল্যাণময় দাসের প্রথম কাব্যগ্রন্থ ‘অনন্ত শব্দের শোক’

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ত্রিপুরার সাহিত্যজগতে ধারাবাহিকভাবে নতুন কবি ও সাহিত্যকর্ম তুলে ধরার ক্ষেত্রে যে প্রকাশনা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তা হল ত্রিপুরা দৈনিক বজ্রকণ্ঠ প্রকাশনী। সেই ধারাবাহিকতায় গত সোমবার, ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কোচবিহারের সাহিত্যপ্রাণ পরিবেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল নাট্যকার, অভিনেতা ও ঔপন্যাসিক কল্যাণময় দাস (Kalyanmoy Das) -এর প্রথম কাব্যগ্রন্থ ‘অনন্ত শব্দের শোক’।

কোচবিহারের পরিচিত সাহিত্যআসর ‘কবি সুবীর সরকারের আড্ডাঘর’ (Kabi Subir Sarkar-er Addaghar) -এ আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মননশীল সাহিত্য সন্ধ্যা। কবিতা, আলোচনা ও সংগীত, সব মিলিয়ে আড্ডাঘর জুড়ে তৈরি হয় অন্তরঙ্গ আবহ।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের প্রবীণ সাংবাদিক শ্রী অরবিন্দ ভট্টাচার্য (Arbind Bhattacharya), কবি প্রাণেশ পাল (Pranesh Pal), কবি মনামী সরকার (Monami Sarkar), কবি ব্রততী দাস (Brototi Das), কবি পম্পা সরকার (Pompa Sarkar), সাংবাদিক সুকান্ত গঙ্গোপাধ্যায় (Sukanta Gangopadhyay), কবি অভিজিৎ সেন (Abhijit Sen), কবি আজিজুল হক (Azizul Haque), কবি শ্রেয়সী সরকার (Sreyasi Sarkar) এবং অধ্যাপক জয় দাস (Joy Das)। উপস্থিত বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। উল্লেখ্য যে, মোড়ক উন্মোচনের পরপরই শুরু হয় কবিতাপাঠ। কবি ব্রততী দাস, কবি পম্পা সরকার, কবি শ্রেয়সী সরকার ও কবি অভিজিৎ সেন কল্যাণময় দাসের কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা পাঠ করেন। তাঁদের কণ্ঠে কবিতাগুলি যেন নতুন মাত্রা পায় এবং শ্রোতাদের মধ্যে গভীর প্রভাব ফেলে।

কবিতার ভাব, ভাষা ও নির্মাণশৈলী নিয়ে বিশদ আলোচনা হয়। কবি অভিজিৎ সেন, সাংবাদিক সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং কবি পম্পা সরকার তাঁদের আলোচনায় বলেন, ‘অনন্ত শব্দের শোক’ মূলত বিষাদ, স্মৃতি ও জীবন-অভিজ্ঞতার এক অন্তর্মুখী সংলাপ।
কল্যাণময় দাস-এর কবিতাগ্রন্থ প্রকাশ।

এরপর কবিতার ভাব, ভাষা ও নির্মাণশৈলী নিয়ে বিশদ আলোচনা হয়। কবি অভিজিৎ সেন, সাংবাদিক সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং কবি পম্পা সরকার তাঁদের আলোচনায় বলেন, ‘অনন্ত শব্দের শোক’ মূলত বিষাদ, স্মৃতি ও জীবন-অভিজ্ঞতার এক অন্তর্মুখী সংলাপ। পুরনো ও নতুন শব্দের মেলবন্ধন, চিত্রময়তা এবং ব্যক্তিগত উপলব্ধির গভীরতা এই কাব্যগ্রন্থের অন্যতম শক্তি।প্রসঙ্গত, কাব্যগ্রন্থটির শুভেচ্ছাবার্তা প্রদান করেন শ্রী অরবিন্দ ভট্টাচার্য এবং অধ্যাপক জয় দাস। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, কল্যাণময় দাসের কবিতা পাঠকদের কাছে আলাদা স্বাদ এনে দেবে এবং সমকালীন বাংলা কবিতায় এই বই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।

আরও পড়ুন : Astrological Benefits of Chandan | চন্দনের আশ্চর্য প্রভাব: ভাগ্য ফেরাতে পারে এই ছয় টোটকা, জানুন কীভাবে করবেন

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি কল্যাণময় দাস জানান, তাঁর কবিতা লেখার শুরু অষ্টম শ্রেণি থেকেই। একসময় ‘পরিচয়’ (Parichay) পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত প্রকাশিত হত। খেলাধুলা, অভিনয় ও উপন্যাস রচনার সঙ্গে যুক্ত থাকলেও কবিতাকে কখনও তিনি জীবনের বাইরে সরিয়ে রাখেননি। তাঁর কথায়, ‘এই কাব্যগ্রন্থ আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধির নির্যাস।’ এই কাব্যগ্রন্থটির প্রচ্ছদও উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। সাদা-কালো রঙের সংযত ব্যবহারে তৈরি প্রচ্ছদটি বইয়ের বিষাদময় আবহকে আরও গভীর করে তোলে।

এই সাহিত্য আড্ডার শেষ পর্বে আমন্ত্রিত কবিরা নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে সংগীতের আবেশে। নজরুলগীতি পরিবেশন করেন সৌপর্ণা সরকার (Souparna Sarkar)। কবিতা ও সুরের মেলবন্ধনে শেষ হয় এক স্মরণীয় সাহিত্য সন্ধ্যা।
যাই হোক, কল্যাণময় দাসের ‘অনন্ত শব্দের শোক’ জীবন, স্মৃতি ও অনুভবের এক গভীর নথি, এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন উপস্থিত সাহিত্যপ্রেমীরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Tripura Government Jobs 2025 | রাজ্য সরকারের নিয়োগে চাকরিপ্রার্থীদের মুখে হাসি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন