Agartala Book Fair 2026 | আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৪তম আগরতলা বইমেলা

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : আগামীকাল, ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী ৪৪তম আগরতলা বইমেলা (Agartala Book Fair 2026)। বইমেলাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে কবি, সাহিত্যিক, প্রকাশক ও পাঠক মহলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাফানিয়া আন্তর্জাতিক মেলাপ্রাঙ্গণে আগামীকাল থেকে শুরু হচ্ছে এই বারো দিনব্যাপী সাহিত্য উৎসব।

আরও পড়ুন : India–New Zealand Free Trade Agreement | মাত্র ন’মাসেই ঐতিহাসিক সাফল্য, ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা (Dr. Manik Saha)। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ ও অন্যান্য দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা (Bikash Debbarma), ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল (Ramprasad Pal), আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার (Dipak Majumder) এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ শীল (Biswajit Shil)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। রাজ্য ও বহিরাজ্যের বহু নামী প্রকাশক ইতিমধ্যেই তাঁদের স্টল সাজিয়ে তুলেছেন। কোথাও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, কোথাও বইয়ের পসরা গুছিয়ে রাখার কাজ। উল্লেখ্য, শুধু বই কেনাবেচাই নয়, আগরতলা বইমেলাকে ঘিরে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিনই থাকছে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, লেখক-পাঠক মুখোমুখি পর্ব ও সাংস্কৃতিক পরিবেশনা। ফলে এই বইমেলা ঘিরে সাহিত্যপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 28th December 2025, Sunday, Edition 93| সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, সংখ্যা ৯৩

ত্রিপুরার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আগরতলা বইমেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রতি বছর এই মেলা শুধু বইপ্রেমীদের মিলনক্ষেত্রই নয়, বরং নতুন প্রজন্মকে বইমুখী করার এক বড় মাধ্যম হয়ে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই আশাবাদী আয়োজক ও প্রকাশক মহল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Himanta Biswa Sarma | উপাসনাস্থলের সুরক্ষা থেকে সীমান্ত উদ্বেগ : একদিনে দুই বার্তা, হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট ঘিরে রাজনৈতিক ও সামাজিক চর্চা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন