Dhurandhar Review | ধুরন্ধর ধামাকা: অক্ষয় খান্না বনাম রণবীর সিং, কে বাজাল আসল পটকা?

SHARE:

সোমা বিশ্বাস : দেশ প্রেম, সন্দেহ, বিশ্বাস, রোমান্স , সর্বোপরি অ্যাকশন সব মিলিয়ে একটি জমজমাট সদ্য রিলিজ হওয়া আদিত্য ধর পরিচালিত হিন্দি ছবি ধুরন্ধর (Dhurandhar)। প্রথম পর্বে বেশ কিছু চ্যাপ্টার দেখানো হয়েছে যদিও অনুপ্রাণিত হিসেবে ছবিটিকে প্রকাশ করা হয়েছে। RAW, ISI, পার্লামেন্টে আক্রমণ, মুম্বাই বিস্ফোরণ একটার পর একটা ঘটনা দেখানো হয়েছে সাল অনুযায়ী আর আছে কারেন্সি নিয়ে বিপর্যয় বা ক্রিমিনাল কন্সপিরেসি। ছবিটি দেখতে গিয়ে কোথাও মেকি বলে মনে হয়নি তবে কিছু কিছু অ্যাকশন দৃশ্য ছিল লং বা দীর্ঘ না হলেও চলত। তবে প্রত্যেকটা ঘটনার পেছনে ভালভাবে রিসার্চ করা হয়েছে। টেকনিক্যালি খুব ভাল হয়েছে।

আরও পড়ুন : Sonakshi Sinha Zaheer Iqbal first date | প্রথম ডেটে সোনাক্ষীর আচরণে আফসোস! খোলামেলা জানালেন স্বামী জাহির

অর্জুন রামপাল আইএসআই মেজর ইকবাল, অজিত গোভাল রুপি মাধোবন, এসপি জিন সঞ্জয় দত্ত প্রত্যেকের চরিত্রে প্রত্যেকে স্ব-মহীমায় উজ্জ্বল। এর সঙ্গে যোগ হয়েছে রহমান ডাকাত রুপি অক্ষয় খান্না তার চোখ, অভিনয় কম কথা এবং সর্বোপরি অভিব্যক্তি ছবিটিকে অন্য মাত্রা এনে দেয়। বিশেষ করে ঠাণ্ডা হিংসার দৃশ্যাগুলিতে যেন অনবদ্য নৃশংসতা ধরা পড়ে। আবার সময় বিশেষে ভালবাসা। পর্দায় রণবীর সিং এর সঙ্গে রোমান্স করেছে সারা অর্জুন তার সাবলীল অভিনয় ও সুন্দর মুখ ভাল লাগবে।

আরও পড়ুন : New Year 2026, Astrological tips for New Year 2026 | বছরের প্রথম দিনে এই ভুল করলে সারা বছর দুর্ভাগ্য পিছু ছাড়বে না?

বিভিন্ন দৃশ্যে হিন্দি ছবির জনপ্রিয় গানগুলি ব্যবহার করা হয়েছে ছোট্ট ছোট্ট করে সেগুলোর একটা আলাদা মাধুর্য আছে বা দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য এসেছে। শাশ্বত সচদেবের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাল। কিছু কিছু জায়গায় ভায়োলেন্স-এর মাত্রা অত্যধিক সে ক্ষেত্রে সকলে দৃশ্যগুলোকে গ্রহণ করতে পারবে কিনা বা দেখতে গিয়ে খুব খারাপ লাগা থাকবে কিনা সেই ভেবে দেখতে যাওয়া ভাল। হয়ত সবাই সহ্য করতে পারবে না অতটা ভাওরেন্স। সেই জায়গাগুলো ছেড়ে দিলে বাকি সিনেমাটি সকলের কাছে উপভোগ্য হয়ে উঠবে।

পরিশেষে, গ্রীক দেবতার মত সুন্দর লেগেছে তার অভিব্যক্তি বিশেষ করে চোখের অভিনয় এবং আবেগের দৃশ্যগুলিতে অসাধারণ। সেই সঙ্গে ধুরন্ধর অ্যাকশন যার মুখে শোনা যাবে আকর্ষণীয় সংলাপ ‘আগার তুম লোগোকা পটাকা খতম হুয়ে তো মে ধামাকা শুরু করু…’ রণবীর সিং অনবদ্য। মুভি শেষ হয়ে যাবার অনেকক্ষণ পর তার দৃশ্যগুলি চোখে ভাসবে। তাহলে রাহমান ডাকাতের চ্যাপ্টার কি ক্লোজ হয়ে যাবে? নাকি আরও বেশি ধুরন্ধর ধামাকা শুরু হবে নেক্সট এপিসোডে আপাতত দর্শক তার প্রতীক্ষায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Saiyaara OTT Release | বক্স অফিসে ৫০০ কোটির পর এবার নেটফ্লিক্সে ঝড় তুলতে আসছে ‘সাইয়ারা’

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন