Rashmika Mandanna Vijay Deverakonda marriage | গোপনে সাতপাকে বাঁধা পড়লেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা? ভাইরাল ছবিতে তোলপাড় বিনোদন দুনিয়া

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : সাউথ থেকে বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই চর্চার কেন্দ্রে থাকা জনপ্রিয় তারকা জুটি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) আবারও শিরোনামে। শুক্রবার সকাল থেকেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেই ছবিতে সাবেকি দক্ষিণী বর-কনের সাজে দেখা যাচ্ছে রশ্মিকা ও বিজয়কে। গলায় বিয়ের মালা, মুখে লাজুক হাসি, আর পাশে দাঁড়িয়ে রয়েছেন সুপারস্টার মহেশবাবু (Mahesh Babu) ও তাঁর স্ত্রী নম্রতা শিরোডকর (Namrata Shirodkar)। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়, আর প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন এই চর্চিত তারকা জুটি?বিনোদন মহলে এই গুঞ্জন নতুন নয়। দীর্ঘ দিন ধরেই রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। তাঁদের একসঙ্গে কাজ করা ‘ডিয়ার কমরেড’ ছবির পর থেকেই ঘনিষ্ঠতার গুঞ্জন শুরু। যদিও দু’জনের কেউই কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ফলে শুক্রবার ভাইরাল হওয়া ছবিগুলি ঘিরে স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে। অনেকেই ধরে নেন, এত দিন নীরব থাকার পর অবশেষে তাঁরা গোপনে সাতপাক ঘুরে ফেলেছেন!

কিন্তু, বাস্তবটা খানিকটা আলাদা। জানা যাচ্ছে, ভাইরাল হওয়া এই ছবিগুলির কোনও বাস্তব ভিত্তি নেই। আধুনিক প্রযুক্তি ও এআই টুলের সাহায্যে অনুরাগীরাই এই ছবি তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ, এগুলি আদতে কোনও সত্যিকারের বিয়ের ছবি নয়, বরং ফ্যান-মেড কনটেন্ট। তবু এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল, রশ্মিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ ঠিক কতটা তীব্র। এর আগেও তাঁদের বাগ্‌দান নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বিজয়ের বাড়িতে তাঁরা নাকি ঘরোয়া অনুষ্ঠানে বাগ্‌দান সেরেছিলেন, এমন খবর সমাজমাধ্যমে ঘুরে বেড়ায়। সেই সময় রশ্মিকার অনামিকায় আংটি দেখা যাওয়ায় জল্পনা আরও জোরদার হয়। যদিও সেই খবরের সত্যতা নিয়েও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তারকাজুটির তরফ থেকে।

একটি সাক্ষাৎকারে রশ্মিকা মন্দানাকে (Rashmika Mandanna) সরাসরি বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি কৌশলী অবস্থান নেন। অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়ের গুঞ্জনে হ্যাঁ বা না, কোনওটাই বলতে চাই না। আমি শুধু এটুকুই বলব, যখন সঠিক সময় আসবে, আমরা সবটা জানাব।’ তাঁর এই বক্তব্যের পর থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন, সম্পর্কের বিষয়টি অস্বীকার না করলেও তিনি এখনই প্রকাশ্যে আনতে চান না।অন্য দিকে, বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda) বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কম কথা বলেন। তবে চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে তিনি একটি সম্পর্কে রয়েছেন। যদিও কার সঙ্গে, তা স্পষ্ট করেননি। এই বক্তব্যের পর থেকেই অনেকে ধরে নেন, তিনি ইঙ্গিত দিচ্ছেন রশ্মিকার দিকেই। আরও পরে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে রশ্মিকার হাতে চুম্বন করতে দেখা যায় বিজয়কে, যা আবারও আগুনে ঘি ঢালে।।এখন শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকেই নাকি চার হাত এক হতে চলেছে এই তারকা জুটির। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকেই বিয়ের দিনক্ষণ বা আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। ফলে ভাইরাল ছবি ও সমাজমাধ্যমের গুঞ্জন আপাতত জল্পনাকেই উসকে দিচ্ছে।

এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজমাধ্যমের আগ্রাসন কতটা বেড়েছে। প্রযুক্তির মাধ্যমে তৈরি ভুয়ো ছবি মুহূর্তে সত্য বলে ধরে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে রশ্মিকা ও বিজয়ের মতো জনপ্রিয় তারকাদের ক্ষেত্রে এই ধরনের গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবু অনুরাগীদের উন্মাদনা থেকেই স্পষ্ট, এই জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ। উল্লেখ্য যে, রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) ও বিজয় দেবরকোন্ডার (Vijay Deverakonda) গোপন বিয়ের খবর আপাতত নিছকই গুজব। সত্যিটা কী, তা সময়ই বলবে। তবে তাঁদের একটিমাত্র ঘোষণাই যে গোটা বিনোদন দুনিয়াকে নাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rashmika Mandanna Wedding | রশ্মিকা-বিজয় বিয়ের গুঞ্জনে নতুন মোড়! অবশেষে মুখ খুললেন ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন