Indian Student News, New York Fire Accident | নিউ ইয়র্কে ভয়াবহ আগুনে ভারতীয় ছাত্রী সাহাজার মৃত্যু, দেহ দেশে ফেরানো নিয়েই উদ্বেগে পরিবার

SHARE:

নিউ ইয়র্কের আলবানিতে ভয়াবহ আগুনে মৃত্যু ভারতীয় ছাত্রী সাহাজা রেড্ডির। পরিবার দেহ দেশে ফেরানো নিয়ে সমস্যায়। ভারতীয় দূতাবাস জানিয়েছে সহায়তার কথা।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : নিউ ইয়র্কের আলবানিতে (Albany, New York) আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ভারতীয় ছাত্রীর। মাত্র ২৪ বছর বয়সে জীবন থেমে গেল স্নাতকোত্তর পড়ুয়া সাহাজা রেড্ডি উদুমালা (Saahaja Reddy Uddumala) -এর। কয়েক দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যু হয় সাহাজার বলে উল্লেখ। ওই পড়ুয়ার দেহ ভারতে ফেরানো নিয়েই এখন চরম উদ্বেগে অসহায় পরিবারের সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় আলবানির একটি ভাড়া বাড়িতে। যে বাড়িতে থাকতেন সাহাজা, সেখানে আরও কয়েকজন ভারতীয় ও আন্তর্জাতিক পড়ুয়াও থাকতেন। আগুন লাগার সময় তাঁরা আতঙ্কে বেরিয়ে আসার চেষ্টা করলেও অনেকেই আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন ছড়িয়ে পড়ার গতি এতটাই দ্রুত ছিল যে ঘর থেকে বেরোনোর পরিসরই তৈরি হয়নি।

আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আলবানি ফায়ার ডিপার্টমেন্ট (Albany Fire Department)। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে বেশ কয়েকজন পড়ুয়া গুরুতর ভাবে দগ্ধ হন। তাঁদের মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থায় ছিলেন সাহাজা রেড্ডি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকেরা জানান, সাহাজার শরীরের বড় অংশ মারাত্মক দগ্ধ হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সবটুকু প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। রবিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় বলে উল্লেখ। নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস (Indian Consulate in New York) সাহাজার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে একটি পোস্টে জানায়, “এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে।”

দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয় যে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।সাহাজা রেড্ডি উদুমালা আন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বাসিন্দা। উচ্চশিক্ষার লক্ষ্য নিয়ে তিনি নিউ ইয়র্কে যান। আলবানির একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনায় ভর্তি ছিলেন। মেধাবী এবং পরিশ্রমী হিসেবে পরিচিত সাহাজার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তাঁর বিশ্ববিদ্যালয় চত্বরে এবং ভারতীয় ছাত্র সমাজে। ঘটনার পর থেকেই শোকের ছায়া গভীর হয়েছে পরিবারেও। একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন সাহাজার বাবা-মা। তাঁদের আরও বড় উদ্বেগ, কী ভাবে মেয়ের দেহ দ্রুত দেশে আনা যাবে। আন্তর্জাতিক প্রক্রিয়া, আইনগত বাধ্যবাধকতা এবং উচ্চ খরচ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

সাহাজারআত্মীয়ের কথায়, “আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সাহাজার দেহ ভারতে ফিরিয়ে আনতে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। পরিবার একা কোনওভাবেই সামলাতে পারবে না। তাই আমরা অর্থ সংগ্রহ শুরু করেছি।” উল্লেখ্য, ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একটি ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু করা হয়েছে। ভারত ও আমেরিকার পরিচিতরা এগিয়ে এসেছেন। তবে এখনও পুরো খরচ জোগাড় হয়নি বলেই জানা গিয়েছে। স্থানীয় পুলিশ আগুন লাগার কারণ তদন্ত করছে। প্রাথমিক অনুমান, বাড়ির ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে ছাত্রছাত্রীদের জন্য থাকা এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থার ওপর। ভবনে কি যথেষ্ট ফায়ার অ্যালার্ম, নিরাপদ বহির্গমন পথ, নাকি সেগুলোর ঘাটতিই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। একটি দুর্ঘটনা যে কতটা ভয়াবহ, আবারও প্রমাণ করে গেল সাহাজার মৃত্যু। স্বপ্নপূরণের লক্ষ্যে বিদেশে যাওয়া এই তরুণীর জীবন এ ভাবে থেমে যাওয়া দেশ-বিদেশের বহু ভারতীয় ছাত্রছাত্রীকে নাড়িয়ে দিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট না পাওয়া পর্যন্ত স্পষ্ট নয় ঠিক কী কারণে এই আগুনের ভয়াবহতা বাড়ল। তবে পরিবারের দাবি একটাই, দ্রুত দেহ দেশে ফিরিয়ে এনে শেষকৃত্য যেন নিজের মাতৃভূমিতে করা যায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Bengal Election 2026, PM Modi Bengal Strategy | ‘বাংলা জিততেই হবে’ : দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠকে বঙ্গ বিজেপি সাংসদদের স্পষ্ট টার্গেট ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন