Rashmika Mandanna The Girlfriend Box Office | প্রথম সোমবারেই জোড়া সাফল্য রশ্মিকার ‘দ্য গার্লফ্রেন্ড’-এর! চার দিনে আয় ৭.৫ কোটি টাকা

SHARE:

রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ (The Girlfriend) প্রথম সোমবারে আয় ১.১০ কোটি টাকা। চার দিনে আয় ৭.৫ কোটি। রাহুল রবীন্দ্রন পরিচালিত ছবিতে বাস্তবের ছোঁয়া, প্রশংসা কুড়োচ্ছে দর্শক ও সমালোচক। দ্য গার্লফ্রেন্ড, রাশমিকা মন্দান্না, বক্স অফিস, The Girlfriend, Rashmika Mandanna, রাহুল রবীন্দ্রন, Dheekshith Shetty, দক্ষিণ সিনেমা, Telugu Movie, বক্স অফিস রিপোর্ট, Rashmika Mandanna’s latest Telugu film ‘The Girlfriend’ directed by Rahul Ravindran earns ₹1.10 crore on its first Monday. Total collection reaches ₹7.5 crore with positive word of mouth and strong audience response.

পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ হায়দরাবাদ : দক্ষিণের ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) আবারও প্রমাণ করলেন, তাঁর পর্দায় উপস্থিতি মানেই ভক্তদের ঢল। রবিবার পর্যন্তই ‘দ্য গার্লফ্রেন্ড’ (The Girlfriend) ছবিটি ভাল মুখে-মুখে প্রচার পেয়ে গিয়েছিল, আর সোমবারেই প্রমাণ হল সেই ইতিবাচকতার ফল। মুক্তির চতুর্থ দিনে, অর্থাৎ প্রথম সোমবারে ছবিটি আয় করেছে প্রায় ১.১০ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক সাকনিলক (Sacnilk) -এর তথ্য অনুযায়ী, মোট আয় এখন ৭.৫ কোটি ছুঁয়েছে।

রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran)-এর পরিচালনায় তৈরি এই রোমান্টিক ড্রামা ছবিটি ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিচ্ছে। প্রথম দিনে ছবির আয় ছিল ১.৩ কোটি টাকা, শনিবারে বেড়ে দাঁড়ায় ২.৪ কোটি, এবং রবিবারে আরও এক ধাপ এগিয়ে ২.৭ কোটি টাকা আয় করে ‘দ্য গার্লফ্রেন্ড’। প্রথম সোমবারেও ধারাবাহিকতা বজায় রেখে আয় ১.১০ কোটি টাকায় পৌঁছয়। ট্রেড অ্যানালিস্টদের মতে, “এই ধারাবাহিক আয় প্রমাণ করে, ছবিটি শুধুমাত্র স্টার পাওয়ারে নয়, গল্পের গভীরতা ও বাস্তব স্পর্শেও দর্শকদের আকর্ষণ করছে।” থিয়েট্রিকাল অকুপেন্সি বা প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির দিক থেকে দেখা গেলে, সোমবার ছবির গড় উপস্থিতি ছিল প্রায় ১৯.১৬ শতাংশ। সকালবেলায় ১৪.৬১ শতাংশ দিয়ে শুরু হলেও দুপুরে তা বেড়ে হয় ২২.৫৫ শতাংশ, যা দিনের সর্বোচ্চ ছিল। সন্ধ্যায় সামান্য কমে ১৮.৪৯ শতাংশে নেমে আসে, কিন্তু রাতের শো-তে আবারও সামান্য বৃদ্ধি পেয়ে ২০.৯৯ শতাংশে পৌঁছায়। এমন স্থিতিশীল দর্শক উপস্থিতিই প্রমাণ করছে, ছবিটি মুখে-মুখে প্রশংসা পেয়ে স্থিতিশীল আয় বজায় রাখছে।

ছবির কেন্দ্রে রয়েছেন রশ্মিকা মান্দানা। এই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ভূমা দেবী (Bhooma Devi) চরিত্রে। ভুমা একজন পোস্ট-গ্র্যাজুয়েট ছাত্রী। কলেজ জীবনে প্রেমে জড়িয়ে পড়েন বিক্রম (Vikram) -এর সঙ্গে, যার চরিত্রে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি (Dheekshith Shetty)। বিক্রমকে কলেজের হ্যান্ডসাম হিরো হিসেবে উপস্থাপন করা হলেও, তার পেছনের মুখ অনেকটা ভিন্ন, একজন অধিকারপরায়ণ, কনট্রোলিং বয়ফ্রেন্ড। রাহুল রবীন্দ্রন ছবির চিত্রনাট্যে এই সম্পর্কের অস্বস্তিকর বাস্তবতাকে একদম অকপটে ফুটিয়ে তুলেছেন। একজন তরুণীর মানসিক দমবন্ধ পরিস্থিতি, আত্মসম্মান হারানোর যন্ত্রণা এবং প্রেমের মোড়কে লুকোনো আবেগ। সবটাই পর্দায় যথার্থভাবে ধরা পড়েছে। অনেকে বলছেন, এটি রশ্মিকার ‘কেরিয়ারের সেরা পারফরম্যান্স’।

আরও পড়ুন : Aamir Khan interview | কোটি কোটি টাকা আয় করেও ব্যক্তিগত খরচ প্রযোজকদের ঘাড়ে চাপান তারকারা, বিস্ফোরক অভিযোগ আমির খানের

নেটাগরিকদের প্রতিক্রিয়াতেও স্পষ্ট, রশ্মিকার এই অভিনয় নতুন একটা দিক উন্মোচন করেছে তাঁর কেরিয়ারে। এক্স (x) এক ভক্ত লিখেছেন, “রশ্মিকা মন্দানা নিজের সীমানা ভেঙে দিয়েছেন। ‘দ্য গার্লফ্রেন্ড’ -এ তাঁর এক্সপ্রেশন, শরীরী ভাষা, সংলাপ উচ্চারণ- সব কিছুই নিখুঁত।”

আরও পড়ুন : Rashmika Mandanna statement, Rashmika The Girlfriend movie | ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগেই বিতর্কে রশ্মিকা মন্দানা, বললেন পুরুষদেরও পিরিয়ডস হওয়া উচিত!

ছবিতে শুধু প্রেম বা সম্পর্ক নয়, তুলে ধরা হয়েছে মনস্তাত্ত্বিক জটিলতা এবং নারীর আত্মপরিচয়ের প্রশ্ন। রাহুল রবীন্দ্রন নিজের পরিচালনায় বাস্তবতার মিশ্রণ ঘটিয়ে একটি নিঃশর্ত কাহিনি গড়ে তুলেছেন, যা প্রথাগত রোমান্সের গণ্ডি ছাড়িয়ে যায়।চিত্রনাট্য ধীর, কিন্তু আবেগঘন। সংলাপে দেখা যায়, কীভাবে একজন তরুণী প্রেমে পড়েও নিজের ভিতরে আত্মসম্মানের জন্য লড়ছে। এক পর্যায়ে বিক্রমের আচরণের কারণে ভূমা নিজেকে হারিয়ে ফেলতে বসে। সেই মানসিক টানাপড়েনকেই রাশমিকা অভিনয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকদের অনেকে বলেছেন, “এই ছবিটা কেবল প্রেমের গল্প নয়, এটি এক বাস্তব অভিজ্ঞতা।”

ছবিতে সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন অনু ইমানুয়েল (Anu Emmanuel), রাও রমেশ (Rao Ramesh) ও রোহিনী (Rohini)। প্রত্যেকেই তাদের ভূমিকায় অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। বিশেষত রাও রমেশের সংলাপ ডেলিভারি ছবির ভারসাম্য তৈরি করেছে। অন্যদিকে, ট্রেড রিপোর্ট বলছে, ‘দ্য গার্লফ্রেন্ড’ -এর ধারাবাহিক সাফল্যের কারণ হল মুখে-মুখে প্রচার। ধীরে ধীরে এটি দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে আরও শো পাচ্ছে, এবং আশা করা হচ্ছে সপ্তাহান্তে আয় আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ আঠেরো-তম কিস্তি)

চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, ‘দ্য গার্লফ্রেন্ড’ এখনকার প্রজন্মের প্রেমের গল্পে বাস্তবতার আয়না তুলে ধরেছে। এক সমালোচকের ভাষায়, “রশ্মিকার অভিনয় এবং রাহুলের গল্পের সৎ উপস্থাপন এই ছবিকে নতুন মাত্রা দিয়েছে। বক্স অফিসে বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা করেও এটি নিজের জায়গা তৈরি করছে।” তাঁর অভিনীত ছবিটি এই সপ্তাহের শেষে মোট আয় ১০ কোটি ছাড়াতে পারে বলে অনুমান করছেন সিনেমা বিশ্লেষকরা।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Rashmika Mandanna Vijay Deverakonda wedding news | ‘আমি চুপ থাকতে পারিনি!’ বিয়ের গুঞ্জনে রশ্মিকার মিষ্টি জবাব ভাইরাল

Sasraya News
Author: Sasraya News