নবারুণ দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। একের পর এক হিট ছবির পর তাঁর নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড (The Girlfriend)’ মুক্তি পেল আগামী ৭ নভেম্বর। ঠিক তার আগেই এমন এক মন্তব্য করে বসেছেন তিনি, যা নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। এক টেলিভিশন শো-তে এসে রশ্মিকা বলেন, “আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক।” রশ্মিকার এই মন্তব্যে যেমন অনেকেই অবাক হয়েছেন, তেমনি অনেকেই অভিনেত্রীর সাহস ও স্পষ্টবাদিতার প্রশংসা করছেন।
সম্প্রতি অভিনেত্রী উপস্থিত ছিলেন জগপতি বাবু (Jagapathi Babu)-এর জনপ্রিয় শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা-তে (Jayammu Nischayammu Raa)’, নিজের নতুন ছবির প্রচারের জন্য। শো চলাকালীন হালকা মজার ছলে সঞ্চালক তাঁর স্কুল জীবনের একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ তোলেন। তখনই রশ্মিকার মন্তব্য উঠে আসে, “আমি চাই পুরুষদেরও পিরিয়ডস হোক।” সঞ্চালক হেসে জিজ্ঞেস করেন, “এখনও কি একই ইচ্ছে রয়ে গিয়েছে?” অভিনেত্রী বিন্দুমাত্র দেরি না করে বলেন, “হ্যাঁ, এখনও তাই চাই। পুরুষদেরও জানা উচিত, প্রতি মাসে নারীরা কী যন্ত্রণা সহ্য করেন।” তিনি আরও বলেন, “প্রতি মাসে আমাদের শরীরে যে পরিবর্তন হয়, সেই সঙ্গে আসে ব্যথা, অস্বস্তি আর মানসিক চাপ। আমরা কাজ করি, হাসি, সব সামলাই, কিন্তু এর মধ্যে যে কষ্টটা থাকে, সেটা কেউ বোঝে না। যদি একদিন পুরুষদেরও এমন অভিজ্ঞতা হতো, তবে তারা অন্তত বুঝত।”
রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
রশ্মিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। কেউ বলছেন, “তিনি নারীর যন্ত্রণা বোঝাতে চেয়েছেন”; আবার কেউ কেউ এটাকে ‘অতিরঞ্জিত বক্তব্য’ বলেও সমালোচনা করছেন। অভিনেত্রী নিজে অবশ্য বিতর্কে পাত্তা দিচ্ছেন না। বরং নিজের ছবির প্রচার নিয়েই ব্যস্ত।
শো-য়ের আরেকটি মুহূর্তও বিশেষভাবে ভাইরাল হয়। রশ্মিকা যখন দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তাঁর আঙুলে থাকা ঝলমলে আংটিটি সবার নজর কাড়ে। তখনই মজার ছলে জগপতি বাবু বলেন, “তোমার জীবনে কত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি সহকর্মী, বিজয় থালাপতি চিরদিনের ভক্ত! মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুই-ই পেয়ে গেছ!” এই কথায় মুহূর্তেই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। দর্শকরাও হাততালি ও হাসিতে ফেটে পড়েন।
উল্লেখ্য, রশ্মিকার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ -এ তাঁর বিপরীতে দেখা যাবে দীক্ষিত শেট্টিকে (Dikshit Shetty)। ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran)। পরিচালক জানিয়েছেন, “এই ছবিতে এমন এক গল্প বলা হয়েছে, যা মেয়েদের অনুভবের দিকটিকে নতুনভাবে প্রকাশ করবে। মেয়েরা তাঁদের প্রেমিকদের বোঝার দিক থেকে নতুন করে ভাবতে শিখবেন।” উল্লেখ্য যে, ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রশ্মিকার অভিনয় এবং চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
অন্যদিকে, অভিনেত্রীর হাতে এখন রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তিনি বর্তমানে কাজ করছেন ‘মাইসা (Maithaa/Maisha)’ নামের একটি নারীকেন্দ্রিক বলিউড ছবিতে। পাশাপাশি,বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) -এর সঙ্গে একটি অ্যাকশন ছবিতেও অভিনয় করবেন তিনি।
রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম জল্পনা নেই। ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে বিটাউনে। যদিও এই দুই তারকা কখনও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি। একসঙ্গে ছবিও খুব একটা দেননি, কিন্তু তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের মিল দেখে অনুরাগীরা বহুবার বলেছেন, “ওরা একসঙ্গেই আছেন।”
সম্প্রতি আরও এক গুঞ্জন ছড়ায়, গত ৩ অক্টোবর নাকি গোপনে আংটি বদল সারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁরা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি। এবার ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শো-তে সেই প্রসঙ্গ ওঠায় রশ্মিকা সরাসরি কিছু না বলে হাসিমুখে এড়িয়ে যান। ফলে আরও বেড়েছে রহস্য! এইসব গসিপ বা বিতর্কে রশ্মিকা যে একদমই বিচলিত নন, তা বোঝা যায় তাঁর আত্মবিশ্বাসী স্বভাবেই। অভিনেত্রীর মতে, “যতই বিতর্ক হোক, আমি জানি আমি কী বলতে চাই। আমি মেয়েদের পক্ষেই কথা বলেছি। নারী হওয়া সহজ নয়, কিন্তু গর্বের।” অভিনেত্রীর এই সাহসী বক্তব্য একদিকে যেমন তরুণ প্রজন্মের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি অনেকেই তাঁকে ‘রিয়েল হিরোইন’ বলেও প্রশংসা করছেন।
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
বলিউড বিশ্লেষক মেহের খান (Meher Khan) বলেন, “রশ্মিকা নিজের বক্তব্যে নারীর শরীর ও মানসিক অবস্থাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই কথাটা সাহসী, কারণ আমাদের সমাজে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলাই এখনো ট্যাবু।” অর্থাৎ, বিতর্ক হোক বা প্রশংসা, রশ্মিকা মন্দানা আবারও প্রমাণ করলেন, তিনি নিজের ভাবনা প্রকাশে কখনও পিছপা নন। তাঁর বক্তব্য সমাজে নারীস্বাস্থ্যের বাস্তব চিত্র ও অনুভব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।
Rashmika Mandanna statement, Rashmika The Girlfriend movie | ‘দ্য গার্লফ্রেন্ড’ মুক্তির আগেই বিতর্কে রশ্মিকা মন্দানা, বললেন পুরুষদেরও পিরিয়ডস হওয়া উচিত!
Sasraya News
FOLLOW US:
SHARE:
নবারুণ দাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। একের পর এক হিট ছবির পর তাঁর নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড (The Girlfriend)’ মুক্তি পেল আগামী ৭ নভেম্বর। ঠিক তার আগেই এমন এক মন্তব্য করে বসেছেন তিনি, যা নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। এক টেলিভিশন শো-তে এসে রশ্মিকা বলেন, “আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক।” রশ্মিকার এই মন্তব্যে যেমন অনেকেই অবাক হয়েছেন, তেমনি অনেকেই অভিনেত্রীর সাহস ও স্পষ্টবাদিতার প্রশংসা করছেন।
আরও পড়ুন : Sonakshi Sinha marriage, Sonakshi Zaheer Iqbal love story | ‘তুমি ঠিক পরিবারে এসে পড়েছ’ জ়াহিরের মায়ের ভালবাসায় ভাসছেন সোনাক্ষী, ট্রোলের জবাব দিলেন হাসিতে
সম্প্রতি অভিনেত্রী উপস্থিত ছিলেন জগপতি বাবু (Jagapathi Babu)-এর জনপ্রিয় শো ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা-তে (Jayammu Nischayammu Raa)’, নিজের নতুন ছবির প্রচারের জন্য। শো চলাকালীন হালকা মজার ছলে সঞ্চালক তাঁর স্কুল জীবনের একটি পুরোনো ঘটনার প্রসঙ্গ তোলেন। তখনই রশ্মিকার মন্তব্য উঠে আসে, “আমি চাই পুরুষদেরও পিরিয়ডস হোক।” সঞ্চালক হেসে জিজ্ঞেস করেন, “এখনও কি একই ইচ্ছে রয়ে গিয়েছে?” অভিনেত্রী বিন্দুমাত্র দেরি না করে বলেন, “হ্যাঁ, এখনও তাই চাই। পুরুষদেরও জানা উচিত, প্রতি মাসে নারীরা কী যন্ত্রণা সহ্য করেন।” তিনি আরও বলেন, “প্রতি মাসে আমাদের শরীরে যে পরিবর্তন হয়, সেই সঙ্গে আসে ব্যথা, অস্বস্তি আর মানসিক চাপ। আমরা কাজ করি, হাসি, সব সামলাই, কিন্তু এর মধ্যে যে কষ্টটা থাকে, সেটা কেউ বোঝে না। যদি একদিন পুরুষদেরও এমন অভিজ্ঞতা হতো, তবে তারা অন্তত বুঝত।”
রশ্মিকার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে। কেউ বলছেন, “তিনি নারীর যন্ত্রণা বোঝাতে চেয়েছেন”; আবার কেউ কেউ এটাকে ‘অতিরঞ্জিত বক্তব্য’ বলেও সমালোচনা করছেন। অভিনেত্রী নিজে অবশ্য বিতর্কে পাত্তা দিচ্ছেন না। বরং নিজের ছবির প্রচার নিয়েই ব্যস্ত।
আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ একুশ-তম কিস্তি)
শো-য়ের আরেকটি মুহূর্তও বিশেষভাবে ভাইরাল হয়। রশ্মিকা যখন দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তাঁর আঙুলে থাকা ঝলমলে আংটিটি সবার নজর কাড়ে। তখনই মজার ছলে জগপতি বাবু বলেন, “তোমার জীবনে কত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু, বিজয় সেতুপতি সহকর্মী, বিজয় থালাপতি চিরদিনের ভক্ত! মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুই-ই পেয়ে গেছ!” এই কথায় মুহূর্তেই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। দর্শকরাও হাততালি ও হাসিতে ফেটে পড়েন।
আরও পড়ুন : Pearl astrology, zodiac signs and pearls | মুক্তো পরলেই ভাগ্য খুলবে না! জেনে নিন কোন রাশির জন্য শুভ, আর কার জীবনে ডেকে আনে অশান্তি
উল্লেখ্য, রশ্মিকার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ -এ তাঁর বিপরীতে দেখা যাবে দীক্ষিত শেট্টিকে (Dikshit Shetty)। ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্রন (Rahul Ravindran)। পরিচালক জানিয়েছেন, “এই ছবিতে এমন এক গল্প বলা হয়েছে, যা মেয়েদের অনুভবের দিকটিকে নতুনভাবে প্রকাশ করবে। মেয়েরা তাঁদের প্রেমিকদের বোঝার দিক থেকে নতুন করে ভাবতে শিখবেন।” উল্লেখ্য যে, ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে রশ্মিকার অভিনয় এবং চরিত্রের মনস্তাত্ত্বিক গভীরতা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, অভিনেত্রীর হাতে এখন রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তিনি বর্তমানে কাজ করছেন ‘মাইসা (Maithaa/Maisha)’ নামের একটি নারীকেন্দ্রিক বলিউড ছবিতে। পাশাপাশি,বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) -এর সঙ্গে একটি অ্যাকশন ছবিতেও অভিনয় করবেন তিনি।
তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম জল্পনা নেই। ২০১৮ সাল থেকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রশ্মিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে বিটাউনে। যদিও এই দুই তারকা কখনও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি। একসঙ্গে ছবিও খুব একটা দেননি, কিন্তু তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের মিল দেখে অনুরাগীরা বহুবার বলেছেন, “ওরা একসঙ্গেই আছেন।”
আরও পড়ুন : zodiac signs for success, office astrology feature | অফিসে সেরার সেরা! এই ৫ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বলে বলে গোল দেন, সাফল্য টেনে আনেন নিজের মুঠোয়
সম্প্রতি আরও এক গুঞ্জন ছড়ায়, গত ৩ অক্টোবর নাকি গোপনে আংটি বদল সারেন রশ্মিকা ও বিজয়। যদিও তাঁরা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি। এবার ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শো-তে সেই প্রসঙ্গ ওঠায় রশ্মিকা সরাসরি কিছু না বলে হাসিমুখে এড়িয়ে যান। ফলে আরও বেড়েছে রহস্য! এইসব গসিপ বা বিতর্কে রশ্মিকা যে একদমই বিচলিত নন, তা বোঝা যায় তাঁর আত্মবিশ্বাসী স্বভাবেই। অভিনেত্রীর মতে, “যতই বিতর্ক হোক, আমি জানি আমি কী বলতে চাই। আমি মেয়েদের পক্ষেই কথা বলেছি। নারী হওয়া সহজ নয়, কিন্তু গর্বের।” অভিনেত্রীর এই সাহসী বক্তব্য একদিকে যেমন তরুণ প্রজন্মের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি অনেকেই তাঁকে ‘রিয়েল হিরোইন’ বলেও প্রশংসা করছেন।
বলিউড বিশ্লেষক মেহের খান (Meher Khan) বলেন, “রশ্মিকা নিজের বক্তব্যে নারীর শরীর ও মানসিক অবস্থাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই কথাটা সাহসী, কারণ আমাদের সমাজে এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলাই এখনো ট্যাবু।” অর্থাৎ, বিতর্ক হোক বা প্রশংসা, রশ্মিকা মন্দানা আবারও প্রমাণ করলেন, তিনি নিজের ভাবনা প্রকাশে কখনও পিছপা নন। তাঁর বক্তব্য সমাজে নারীস্বাস্থ্যের বাস্তব চিত্র ও অনুভব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Vijay Deverakonda and Rashmika Mandanna | বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে | গোপনে সাতপাকে বাঁধা পড়ছেন তারকা জুটি
Author: Sasraya News
National e-Governance Awards 2026, Digital Panchayat India | ডিজিটাল গ্রামেই ভবিষ্যৎ! জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০২৬-এ পঞ্চায়েতের নজির, সোনা জিতল মহারাষ্ট্র
Anushka Sharma Homeopathy Controversy, Liver Doc Reaction Viral | হোমিওপ্যাথি নিয়ে পোস্টে বিতর্কের কেন্দ্রে অনুষ্কা! ‘জলের ওষুধ’ মন্তব্যে পাল্টা কটাক্ষ, উত্তপ্ত নেটদুনিয়া
Aamir Khan Marriage 2026 | Who is Gauri Spratt Profession and Personal Life : তৃতীয় বিয়ের আগে চর্চায় আমির! গ্ল্যামার দুনিয়ার বাইরে থেকেও আলোচনায় গৌরী স্প্র্যাট, কে এই গৌরী?
Samantha Raj I Love You controversy | ভরা মঞ্চে ‘আই লাভ ইউ’ বলতে নারাজ রাজ, সমান্থার দাম্পত্যে কি নতুন জল্পনা?
Donald Trump Avenue Hyderabad | হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নিয়ে বিতর্ক, তেলঙ্গানা সরকারের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন