Vijay Deverakonda and Rashmika Mandanna | বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার রাজকীয় বিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে | গোপনে সাতপাকে বাঁধা পড়ছেন তারকা জুটি

SHARE:

Vijay Devrakonda and Rashmika Mandanna

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বছরের সবচেয়ে বড় তারকা বিয়ের অপেক্ষায় রয়েছে টলিউড থেকে বলিউড সর্বত্র। আলোচনায় একটাই নাম বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda)রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। জনপ্রিয় এই জুটি এবার নাকি পর্দার বাইরেও বাঁধা পড়তে চলেছেন সাতপাকে। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চললেও এবার নেপথ্য সূত্রে খবর, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের (Rajasthan) উদয়পুরে (Udaipur) রাজকীয় প্রাসাদেই হবে তাঁদের গোপন বিয়ে।

গোপনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরের রাজপ্রাসাদে হবে রাজকীয় বিয়ে। জানুন তাঁদের প্রেম ও প্রস্তুতির খবর। 
রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত

শোনা যাচ্ছে, এই অনুষ্ঠান হবে যেমন জমকালো, তেমনই ব্যক্তিগত। উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। বলিউড থেকে টলিউড, উভয় ইন্ডাস্ট্রির সীমিত ক’য়েকজন তারকাকেই নাকি আমন্ত্রণ জানানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেননি বিজয় বা রশ্মিকা কেউই, তবে সূত্র বলছে, এই তারিখটাই চূড়ান্ত।

আরও পড়ুন : Nobel Peace Prize 2025, Maria Corina Machado | নোবেল শান্তি পুরস্কার ২০২৫: মারিয়া করিনা মাচাদোর নোবেল জয়, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণা

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

এই বছরের ৩ অক্টোবর, হায়দরাবাদে (Hyderabad) বিজয়ের নিজের বাড়িতে একান্ত পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বাগদান। সে সময় বিজয়ের টিম সেই খবর নিশ্চিত করেছিল। জানানো হয়েছিল, “হ্যাঁ, তাঁরা এখন আনুষ্ঠানিকভাবে এনগেজড। বিয়ে আগামী বছরেই।” এরপর থেকেই রশ্মিকার হাতে দেখা গিয়েছে একটি হীরের আংটি, যা অনুরাগীদের কাছে বাগদানের প্রমাণ হিসেবেই ধরা পড়ে। সম্প্রতি রশ্মিকা নিজের পোষ্য কুকুরের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে, যেখানে অনুরাগীদের নজর কাড়ে সেই ঝলমলে আংটি। আর ‘থাম্মা’ (Thamma) ছবির প্রচারে এক সাক্ষাৎকারে তাঁকে যখন সরাসরি না হলেও ইঙ্গিতপূর্ণভাবে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তখন রশ্মিকা মিষ্টি হাসি হেসে বলেন, “সবাই তো জানেই।” সেই একটিমাত্র বাক্যেই যেন নিশ্চিত হয়ে যায় সব জল্পনা।

গোপনে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরের রাজপ্রাসাদে হবে রাজকীয় বিয়ে। জানুন তাঁদের প্রেম ও প্রস্তুতির খবর। 
রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

বিজয়-রশ্মিকার প্রেমের গল্প যেন এক রোমান্টিক ছবির মতোই। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের কাছে বরাবরই ছিল বিশেষ আকর্ষণ। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম (Geetha Govindam)’২০১৯ সালের ‘ডিয়ার কমরেড (Dear Comrade)’ এই দু’টি সিনেমাই তাঁদের জুটিকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। সেই সময় থেকেই বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কানাঘুষো চলতে থাকে, যে রিল লাইফের রোমান্স এবার রিয়েল লাইফে গাঢ় হচ্ছে।

তাঁদের কাছের এক সূত্র জানায়, “বিজয় ও রশ্মিকা দীর্ঘদিন ধরেই একে অপরের জীবনে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাঁরা একে অপরকে বোঝেন, শ্রদ্ধা করেন এবং সবসময় একে অপরের সাফল্যে পাশে থাকেন।” বাগদানের পর থেকেই দুই তারকার পরিবার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। উদয়পুরের যে প্রাসাদে অনুষ্ঠান হতে পারে বলে জানা গিয়েছে, সেখানে নাকি ইতিমধ্যেই হোটেল বুকিংয়ের প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে। অনুষ্ঠানটি সম্পূর্ণ গোপন রাখা হলেও বিজয়-রশ্মিকার ঘনিষ্ঠদের সূত্রে জানা যাচ্ছে, বিয়ের সাজসজ্জা হবে ঐতিহ্যবাহী দক্ষিণী ও রাজস্থানি সংস্কৃতির মিশেলে।

বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

এখানেই শেষ নয়! বিয়ের পর নাকি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি। সূত্র জানাচ্ছে, তাঁরা কাজ করছেন পরিচালক রাহুল সাংকৃত্যায়ন (Rahul Sankrityayan) -এর নতুন পিরিয়ড ড্রামা ছবিতে, যার প্রেক্ষাপট ১৮০০ সালের ব্রিটিশ শাসিত ভারত। ছবিটি বিশাল বাজেটের এবং বিজয়-রশ্মিকার যুগলবন্দিতে তৈরি হবে এক অসাধারণ প্রেমের কাহিনি। আরও এক মজার তথ্য সামনে এসেছে, রশ্মিকার আসন্ন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড (The Girlfriend)’-এর টিজারে ভয়েসওভার দিয়েছেন স্বয়ং বিজয় দেবরাকোন্ডা! অনুরাগীরা বলছেন, “এই দু’জনের ভালোবাসা এখন শুধু রোমান্স নয়, এটা একে অপরের ক্যারিয়ারেরও শক্তি।”

আরও পড়ুন : Priyanka Chopra reaction on Parineeti baby | দীপাবলির আনন্দে নতুন আলো, পরিণীতি-রাঘবের ঘরে পুত্রসন্তান, ‘মাসি’ হয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া!

রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত
রশ্মিকা মন্দানা। ছবি : সংগৃহীত

উল্লেখ্য, শোবিজ দুনিয়ায় বিজয়-রশ্মিকার বিয়ের খবরে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে। তাঁদের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন। এক ভক্ত টুইট করেছেন, “ডিয়ার কমরেড থেকে রিয়েল কমরেড- অবশেষে স্বপ্নপূরণ!” অবশ্য এই গুঞ্জনের মাঝে বিজয় এখন ব্যস্ত নিজের পরবর্তী ছবি ‘VD13’-এর কাজ নিয়ে, আর রশ্মিকা শুট করছেন ‘পুষ্পা’ এর পরবর্তী ভার্সনের জন্য। তবুও তাঁদের বিয়ের খবরই এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। তবে যাই হোক, প্রেম থেকে পর্দা, আর পর্দা থেকে জীবনের পরিণতি, বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রেমকাহিনি যেন বাস্তবের রূপকথা। রাজস্থানের রাজকীয় প্রাসাদে সেই প্রেম এবার বাঁধা পড়তে চলেছে চিরকালের বন্ধনে। 

ছবি: সংগৃহীত 

আরও পড়ুন : Devotion in Every Stroke: Priyanka Mahto’s Madhubani Art Lights Up Chhath Festival

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন