সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ত্রিপুরার দৈনিক বজ্রকণ্ঠ (Dainik Bajrakantha) থেকে প্রকাশিত হল ‘ঘুমন্ত নদীর চিঠি’ ও ‘একটি হারিয়ে যাওয়া গল্প’। কোচবিহারে কবি সুবীর সরকারের আড্ডাঘর শুক্রবার পরিণত হয়েছিল এক প্রাণবন্ত কবিতা আসরে। এদিন প্রকাশিত হয় কবি প্রশান্ত প্রসূন -এর তৃতীয় কাব্যগ্রন্থ ‘ঘুমন্ত নদীর চিঠি’ এবং কবি জয় দাস-এর কাব্যগ্রন্থ ‘একটি হারিয়ে যাওয়া গল্প’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব কল্যানময় দাস, কবি শ্যামলেন্দু চক্রবর্তী, কবি অমিতাভ চক্রবর্তী, কবি স্বপন সরকার, কবি প্রাণেশ পাল, কবি অভিজিৎ সেন, কবি সৈকত সেন, কবি ব্রততী দাস, কবি শ্রেয়সী সরকার, কবি সপ্তর্ষি, কবি পম্পা রায় ও কবি সুবীর সরকার।

সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি সুবীর সরকার। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় আড্ডাঘর ভরে ওঠে কবিতার আবেগে।
অনুষ্ঠানের সূচনা হয় কবি স্বপন সরকারের কণ্ঠে উত্তরবঙ্গের মাটির গান ‘কাজল ভোমরা’ দিয়ে। সেই গানে সকলে কণ্ঠ মেলালে আড্ডাঘর যেন মুহূর্তেই পরিণত হয় এক আন্তরিক সাহিত্য পরিবারে। কবিতার বইদুটির মোড়ক উন্মোচন করেন সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব কল্যানময় দাস, কবি শ্যামলেন্দু চক্রবর্তী, কবি অমিতাভ চক্রবর্তী, কবি স্বপন সরকার। সঙ্গে কবি প্রশান্ত প্রসূন ও কবি জয় দাস। এরপর নিজেদের কাব্যগ্রন্থ নিয়ে অনুভূতির কথা বলেন কবি প্রশান্ত প্রসূন ও কবি জয় দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক অরবিন্দ ভট্টাচার্য, নাট্যব্যক্তিত্ব কল্যানময় দাস ও কবি শ্যামলেন্দু চক্রবর্তী। কবি প্রশান্ত প্রসূনের কবিতা পাঠ করেন কবি ব্রততী দাস, এবং কবি জয় দাসের কবিতা পাঠ করেন কবি শ্রেয়সী সরকার।

দু’টি কাব্যগ্রন্থ নিয়েই বিশদ আলোচনা করেন কবি অভিজিৎ সেন। অনুষ্ঠানের শেষ ভাগে উপস্থিত কবিরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। সবশেষে কবি স্বপন সরকার এর কণ্ঠে আরেকটি গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দিনশেষে আড্ডাঘর হয়ে উঠেছিল উত্তরবঙ্গের কবিতার হৃদস্পন্দন। সৃষ্টিশীলতার সঙ্গে মিলেছিল বন্ধুত্ব, শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালবাসা।



