Alia Bhatt Pink Lips Secret, Kiara Advani Beauty Routine | আলিয়া-কিয়ারার মতো ঠোঁট পেতে চাইছেন? রান্নাঘরের এই উপকরণই হতে পারে আপনার বিউটি রহস্য

SHARE:

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।

শ্রেয়সী মজুমদার ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : নরম, গোলাপি, উজ্জ্বল ঠোঁট এই স্বপ্নই তো দেখেন অনেকেই। বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) বা কিয়ারা আডবাণী (Kiara Advani)-র ঠোঁটের মতো নিখুঁত রং ও মসৃণ ঠোঁট যেন মন কেড়ে নেয় এক ঝলকে। কিন্তু বাস্তবে অনেকেরই ঠোঁট রুক্ষ, ফাটা বা মলিন রঙের হয়েই থেকে যায়। শীতকাল তো বটেই, অনেকের জন্য গোটা বছরজুড়েই ঠোঁটের সমস্যা একটা বড় যন্ত্রণা। তবে চাইলেই কিন্তু পকেটের উপর চাপ ফেলে সালোঁ যাওয়ার দরকার নেই। সৌন্দর্য ধরে রাখতে আপনাকে সাহায্য করতে পারে আপনারই হেঁশেলের মশলা বা দানাপানির জিনিসপত্র!

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

চর্মরোগ বিশেষজ্ঞরাও বলছেন, ঠোঁট ফাটার মূল কারণের মধ্যে অন্যতম হল শরীরে জলের ঘাটতি, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি, বারবার ঠোঁট কামড়ানো কিংবা কৃত্রিম লিপ প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহার। তাই যত্নের প্রথম ধাপ হিসেবে প্রয়োজন নিয়মিত এক্সফোলিয়েশন ও হাইড্রেশন। আর এর জন্য সবচেয়ে ভাল হল প্রাকৃতিক স্ক্রাব, যা আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন বাড়িতে। চোখ রাখুন নিচের ঘরোয়া লিপ স্ক্রাবের রেসিপিগুলোর দিকে, যেগুলোতে আস্থা রাখছেন বহু বিউটি ইনফ্লুয়েন্সার ও বিশেষজ্ঞরা। নিয়মিত ব্যবহার করলে ঠোঁট হয়ে উঠবে মোলায়েম, উজ্জ্বল ও গোলাপি।

ব্রাউন সুগার স্ক্রাব: নম্রতা ফিরিয়ে আনুন প্রাকৃতিকভাবেই

ব্রাউন সুগার শুধু ডেজার্টে নয়, স্কিন কেয়ারেও দারুণ কার্যকর। এটি ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে, একই সঙ্গে ঠোঁটের রুক্ষভাব দূর করে কোমল করে তোলে। এক চামচ ব্রাউন সুগার, দু’চামচ মধু এবং ক’য়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। আঙুলে নিয়ে হালকা করে ঠোঁটে ম্যাসাজ করুন। মিনিট পাঁচেক রেখে দিয়ে ভেজা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এটি সপ্তাহে ২-৩ বার করলেই ফল মিলবে হাতেনাতে।

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।
আলিয়া ভাট ও কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত

ওটমিল স্ক্রাব: সংবেদনশীল ত্বকের জন্য সেরা

যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁদের জন্য ওটমিল (Oatmeal) আদর্শ। এটি ঠোঁটের উপর থেকে মৃত কোষ সরায় ও ঠোঁটকে করে তোলে নরম ও হাইড্রেটেড। এক চামচ ওটমিল গুঁড়ো ও এক চামচ মধু মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। ঠোঁটে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঠোঁট কোমল ও প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে উঠবে।

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।
কিয়ারা আদবাণী ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

কফি স্ক্রাব: গন্ধেই মন মাত, কাজে আরও বেশি কার্যকর

কফি (Coffee) শুধুমাত্র সকালকে জাগিয়ে তোলে না, আপনার ত্বককেও সতেজ করে তোলে। ঠোঁটের স্কিনেও এটি দারুণ কাজে দেয়। ক্যাফেইনের অ্যান্টি-অক্সিড্যান্ট বৈশিষ্ট্য ঠোঁটকে করে তোলে প্রাণবন্ত। এক চামচ কফি পাউডার ও দু’চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ঠোঁটে হালকা ম্যাসাজ করে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি রেফ্রিজারেটরে ৪-৫ দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন থেকে চার বার ব্যবহার করলেই দেখবেন পার্থক্য।

Read | Lip care tips | লিপগ্লস, লিপস্টিক না লিপবাম? ঠোঁটের যত্নে বেছে নিন ঠিক উপায়টি

ডার্মাটোলজিস্ট ডা. রুক্মিণী চৌধুরী (Dr. Rukmini Chowdhury) জানাচ্ছেন, “ঠোঁটের যত্ন শুধু বাইরের পরিচর্যাতে সীমাবদ্ধ নয়, ভেতর থেকেও এর যত্ন নিতে হবে। হাইড্রেশন, পুষ্টিকর খাবার এবং ঠোঁটে নিয়মিত প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার ঠোঁটকে আরও সুন্দর করে তোলে।” তাঁর মতে, রাতে ঘুমনোর আগে ঠোঁটে একটি ভালো লিপ বাম মাখা অত্যন্ত জরুরি। এছাড়াও ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ও বারবার ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ করাও ঠোঁটের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।
আদবাণী। ছবি : সংগৃহীত

নিয়মিত যত্নেই মিলবে সেলেবদের মতো ঠোঁট

বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) এক সাক্ষাৎকারে বলেন, “আমি কোনও দিন কৃত্রিম ঠোঁটের সৌন্দর্যে বিশ্বাস করি না। প্রতিদিন রাতে শোওয়ার আগে নারকেল তেল মেখে নিই ঠোঁটে। এটা একটা বাচ্চাদের মতো অভ্যাস, কিন্তু দারুণ কাজ করে।” তাঁর মতো আলিয়া ভাট (Alia Bhatt) ও প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে প্রাকৃতিক উপাদানের উপর জোর দেন।

চাই গোলাপি, কোমল ঠোঁট আলিয়া বা কিয়ারা-র মতো? রান্নাঘরের উপকরণেই বানিয়ে ফেলুন প্রাকৃতিক স্ক্রাব। জেনে নিন ব্রাউন সুগার, কফি ও ওটমিল দিয়ে কীভাবে যত্ন নেবেন ঠোঁটের।
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

অর্থাৎ, ঠোঁটের যত্নে খুব একটা খরচ না করেই রান্নাঘরের উপকরণে পাওয়া যেতে পারে দুর্দান্ত ফলাফল। প্রতিদিনের মাত্র পাঁচ মিনিট সময় আর সঠিক স্ক্রাব ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলতে পারে আলিয়া-কিয়ারার মতো গোলাপি, কোমল ও মসৃণ। এক্সফোলিয়েট করুন, হাইড্রেট রাখুন, আর প্রতিদিনের যত্নে নিজেকেই উপহার দিন সেরা রূপ।

সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Mahabalipuram | মহাবলীপুরমের পাথরের গহীনে ইতিহাসের নীরব জ্যোতি

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন