Zafar Reza : জাফর রেজা এর কবিতা ‘শূন্যতা’

SHARE:

জাফর রেজা

শূন্যতা

আজন্ম অবহেলা অযত্নে বড়ো হওয়া অতি সাধারণ এই আমি।

পুরোনো দালানের চিলেকোঠা ও যেন আমার স্থায়ী ঠিকানা নয়,
আমি কারো প্রিয় অপ্রিয় নই
অনেকটা গন্ধ বর্ন হীন।
কিছু ধারণ করার ক্ষমতা আমার নেই, আমার চেতনা হীন
অনুর্বর মস্তিষ্ক কূড়ে কূড়ে খায়
ঘুন পোকা,
শুনিনা পাতা ঝড়ার মর্মর শব্দ বাতাসের স্নিগ্ধ পরশ পাইনা অনুভবে,
আমার চোখে আকাশের কোনো রং নেই
নেই আবীরের মাখামাখি,
আজ সব কিছু অদৃশ্য
শুধু দৃশ্যমান একটি নিঃসঙ্গ নদীর নিরব হাহাকার..

ছবি : আন্তর্জালিক

 

🌎 আপনিও পাঠাতে পারেন স্থানীয় সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী… ই-মেল : sasrayanews@gmail.com 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন