সাশ্রয় নিউজ ★ ঘাটাল : লোকসভা নির্বাচনের আগে তিনটি পদ থেকে ইস্তফা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব-এর (Dev)। কোন তিনটি পদ? তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায় যে, সাংসদ দেব ( MP Dev) শনিবার ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই পদ থেকে ইস্তফা দেন। পাশাপাশি বীরসিংহ উন্নয়ন পর্ষদ-এর সহ সভাপতি ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়-এর সভাপতি পদ থেকেও সাংসদ তথা অভিনেতা দেব ইস্তফা দেন।
-ফাইল ছবি
আরও পড়ুন : Branded with hot iron : গরম লোহার ছ্যাঁকা, প্রাণ গেল একরত্তির




