Weather Update : পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা শীতে

SHARE:

পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা শীতে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাধাপ্রাপ্ত শীত। বাড়ছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাধা শীতে। এমনটাই খবর আলিপুর হাওয়া অফিস সূত্রে। বেশ ক’য়েক দিন ধরে শীতের আলতো আমেজ নিতে শুরু করেছিলেন বাংলার জেলার মানুষজনরা। সেই আবহাওয়ায় বাধা পশ্চিমী ঝঞ্ঝা। হালকা বৃষ্টি হতে পারে পাহাড়ে। পাশাপাশি পশ্চিম উপকূলবর্তী ছয় জেলাতে বৃষ্টির সম্ভবনার কথা উল্লেখ হাওয়া অফিস সূত্রে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের স্পর্শ। হাওয়া অফিস সূত্রে আরও খবর, কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে দুপুরবেলা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আদ্রতার জন্য অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment