Fire at Jorabagan : কাঠগোলা স্ট্রিটে ভস্মীভূত ৮টি বাড়ি

SHARE:

কাঠগোলা স্ট্রিটে ভস্মীভূত ৮টি বাড়ি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শহরে ফের আগুনে ভস্মীভূত ৮টি বাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে জোড়াবাগান থানার কাঠগোলা স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে বাড়িটির পাশের একটি চায়ের দোকানে। সেখান থেকে আসেপাশের ক’য়েকটি বাড়ি আগুনে ঝলসে যায় বলে উল্লেখ। ঘটনা স্থলে ১০ টি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন আয়ত্তে নিয়ে আসে। আগুন দেখে বাড়িগুলি থেকে বেরিয়ে পড়েন লোকজন। স্থানীয় মানুষজন জানান, দমকল না আসলে আরও বড় ক্ষতির সম্মুখীন হতে পারত। ঘটনাস্থলে পৌঁছন ২২ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি মীরা হাজরা। তাঁর কথায়, ‘কাঠগোলা রয়েছে বলেই আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে এই এলাকায়।’ দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন