চোরাই কাঠ উদ্ধার
সাশ্রয় নিউজ ★ শামুকতলা : আলিপুরদুয়ারের শামুকতলা থেকে উদ্ধার প্রচুর চোরাই কাঠ। রবিবার বনবিভাগের কর্মীরা শামুকতলার একটি বাড়িতে হানা দেন। সেখান থেকে ৪০ সিএফটি চোরাই সেগুন, চিকরাশি ও চাপ কাঠ উদ্ধার হয়। উল্লেখ্য, কামাখ্যাগুড়ি মোবাইল (ইস্ট) রেঞ্জ গোপনসূত্রে খবর পেয়ে এই অভিযান সংগঠিত করে। উল্লেখ যে, চোরাই কাঠগুলি কামাখ্যাগুড়ি বনবিভাগের রেঞ্জ অফিসে নিয়ে আসা হয় বলে বন দফতর সূত্রে খবর।



