ICC ODI World Cup 2023 : ভারত ১৯৯ রানে থামিয়ে দিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের

SHARE:

ভারত ১৯৯ রানে থামিয়ে দিল অস্ট্রেলিয়ার ব্যাটারদের

সাশ্রয় নিউজ ★ চেন্নাই : অস্ট্রেলিয়ার ব্যাটারদের মাত্র ১৯৯ রানে থামিয়ে দিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ৪৯.৩ ওভারে সব ক’টি উইকেট তুলে নিল ভারতীয় বোলাররা।

আজ অস্ট্রেলিয়ান দলে খেলছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিত, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কমিন্স (ক্যাপটেন) ক্যামেরন গ্রিন, যশ হ্যাজলউড,  মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

অস্ট্রলিয়ান ব্যাটিং লাইন আপে ভাঙন ধরালেন বুমরা। বউমরার বলে আউট হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। ঠিক ৫ ওভারের মাথায় ফের উইকেট পতন অস্ট্রেলিয়ার। প্রথম পাওয়ার প্লেতে অজিদের ঝুলিতে ৪৩ রান ২ উইকেট হারিয়ে। ডেভিড ওয়ার্নারের দিকে নজর ছিল অজি সাপোর্টারদের। কিন্তু মাত্র ৪৩ রানে উইকেট তুলে নিল কুলদীপ যাদব। এই উইকেটের সঙ্গে কুলদীপ এই বছর ৩৪ তম উইকেট পেলেন। রবীন্দ্র জাডেজা এক রানের ব্যবধানে তুলে নেয় দুই উইকেট। বলা ভালো, ভারতীয় বোলারদের দাপদে চূর্ণবিচূর্ণ অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ভারতের সামনে লক্ষ্য ২০০।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন