ফিরহাদ হাকিম ও মদন মিত্র-এর বাড়িতে সিবিআই তল্লাশী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বাড়িতে সিবিআই হানা। আজ সকালে সিবিআই-এর আধিকারিকরা ফিরহাদের চেতলার বাড়িতে যান। কলকাতা পুরসভার মেয়রের বাড়ি ঘিরে রাখে সেন্ট্রাল ফোর্স। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ চলছে রাজ্যের মন্ত্রীকে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কামারহাটির বিধায়ক মদন মিত্র-এর বাড়িতেও পৌঁছয় সিবিআই-এর বিশেষ দল, পৌঁছয় তাঁর ভবানীপুরের বাড়িতে। সূত্রের খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি -এর পুর-নিয়োগ দুর্নীতিতে মদনের বাড়িতে তল্লাশী করছে সিবিআই। উল্লেখ্য, গত ৫ তারিখ পুর-নিয়োগ দুর্নীতিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ আরও নয় জনের বাড়িতে সিবিআই হানা দেয়। পুর-নিয়োগ দুর্নীতি মামলার জট এখন কোন দিকে খোলে সেদিকেই চোখ রাজ্যবাসীর, মত ওয়াকিবহাল মহলের।
ছবি : প্রতীকী




