ফের ডেঙ্গুতে ঝরে গেল একজনের প্রাণ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডেঙ্গীতে মৃত্যু হয়েছে ঠাকুর পুকুরের এক ব্যক্তির। মৃতের বয়স ৬৩ বছর। পরিবার সূত্রে দাবী, ২৯ সেপ্টেম্বর ওই ব্যক্তিকে বিপি পোদ্দার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধেবেলা পরেশ সাউ নামে ওই ব্যক্তি প্রাণত্যাগ করেন। ডেথ সার্টিফিকেটে তাঁর মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গী উল্লেখ বলে পরিবার সূত্রে খবর। পরেশ বাবু কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকা রাস্তা নেই এই এলাকায়। বৃষ্টির জল জমে মশার প্রকোপ। তেমনি বেহাল নিকাশি ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর ছন্দা সরকারের দিকে এলাকা উন্নয়ন বিষয়ে আঙ্গুল তুলছেন। অন্যদিকে বেসরকারি মতে রজ্যে ডেঙ্গী আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এখন পর্যন্ত বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গীতে মৃতের সংখ্যা ৫০ বলে উল্লেখ।
ছবি : প্রতীকী





