এক মাসে ডাস্টবিন থেকে উদ্ধার পাঁচটি শিশু
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : গত একপ মাসে পাঁচজন সদ্যজাত উদ্ধার পশ্চিম মেদিনীপুরে। ডাস্টবিন, নোংরা, জঙ্গল থেকে ওই সদ্যোজাতদের উদ্ধার করে জেলা প্রশাসন। তাঁদের উদ্ধার করে, শিশু কল্যান দফতর চিকিৎসার পরে হোমে রাখার ব্যবস্থা করে। জেলা প্রশাসনের উদ্যোগে পালনা প্রকল্প শুরু হয় পশ্চিম মেদিনীপুরে। ঘাটাল, চন্দ্রকোনা, খড়গপুর মহকুমা হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পালনা প্রকল্পের কক্ষগুলি থাকবে বলে উল্লেখ। এই প্রকল্পের শুভ সূচনা করেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি। তিনি বলেন, গত এক মাসে জেলায় পাঁচটি শিশু উদ্ধার হয়েছে ডাস্টবিন এবং জঙ্গল থেকে। ওদের কি দোষ আছে। তাদের ভবিষ্যত রয়েছে। সেই কথা মাথায় রেখে পালনা প্রকল্প করা হয়েছে। যাতে অনাদরে থাকতে না হয় এমন শিশুদের।” অন্যদিকে এক মাসে পাঁচপজন সদ্যোজাত উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী।




