নিয়োগ দুর্নীতিতে এবার ইডি ডাকল অভিষেকের মা-বাবাকেও
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নোটিশ পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বাবা-মাকে। বিশেষ সূত্রের অনুযায়ী জানা যায়, লিপ্স অ্যাণ্ড বাউন্সের ডিরেক্টর হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব। তাঁদের বেশ কিছু নথি নিয়ে আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিশে জানানো হয় বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, আগামী মাসের ৩ তারিখ (৩ অক্টোবর) অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ইডি। সে খবর তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ নিজেই তাঁর এক্স হ্যাণ্ডেলে জানান।
-ফাইল চিত্র




