West Bengal News : ফের ইডির তলব অভিষেককে

SHARE:

বিজয়া সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সৌহার্দ্য বৈঠক। স্বাধীন সংবাদমাধ্যমের পক্ষে তৃণমূলের নতুন বার্তা। সাংগঠনিক পরিবর্তন ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

ফের ইডির তলব অভিষেককে 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সপ্তাহ দু’য়েক আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন ইন্ডিয়া জোটের কোয়ার্ডিনেশন কমিটির বৈঠক ছিল। ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় গোয়েন্দারা ১৩ ঘন্টা জেরা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর অভিষেককে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠায় ইডি। ওই দিনই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। অবশ্য রাজ্যের বকেয়া আদায়ের জন্য রামলীলা ময়দানে ধর্না কর্মসূচির অনুমতি পায়নি তৃণমূল। তাঁর ইডি সমন নিয়ে তৃণমূল নেতা নিজের এক্স হ্যাণ্ডেলে লেখেন, ‘আজ আবার সমন পাঠিয়েছে ইডি। ৩ তারিখ পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কর্মসূচি, সেদিন হাজিরা দিতে বলেছে। এর থেকে বোঝা যাচ্ছে,  কারা সত্যিকারের ভীত ও সন্ত্রস্ত’।

-ফাইল চিত্র

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন