উজ্জ্বয়িনী ধর্ষণকাণ্ডে গ্রেফতার অটোচালক
সাশ্রয় নিউজ ★ ইন্দোর : মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী ধর্ষণকাণ্ডে গ্রেফতার অটোচালক। পুলিশ সূত্রে খবর, অটোর পিছনে রক্তের দাগ দেখে ওই অটোচালককে গ্রেফতার করা হয়। ঘটনার আরও পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
উজ্জ্বয়িনী ধর্ষণকাণ্ডে নিন্দার সিডার বয়ে যাচ্ছে দেশ জুড়ে। অভিযোগ, ১২ বছরের এক কিশোরী ধর্ষণের পর আড়াই ঘণ্টা পর্যন্ত অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় হেঁটে যান। এমনকী ওই সময় তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। সেই অবস্থায় ৮ কিলোমিটার পথ হাঁটেন। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি কিশোরীর দিকে। পুলিশ উদ্ধার করলে তাঁর থেকে ১২০ টাকা পাওয়া যায়। পুলিশ সূত্রে এ-ও উল্লেখ, সাহায্যের বদলে কেউ ওই কিশোরীকে ১০০ টাকা ও ২০ টাকা দেন। স্থানীয় বাসিন্দাদের ঔদাসিন্যকে পুলিশ ভাল চোখে দেখছে না। পুলিশ সূত্রের মত, ওই সময়ে কিশোরীর অর্থের থেকে লজ্জা নিবারণের জন্য কাপড় ও চিকিৎসার বেশি প্রয়োজন ছিল। এবং সেটা না করে প্রতিবেশীরা কিশোরীর হাতে অর্থ ধরিয়ে দেন। পরে একটি মন্দিরের পুরোহিত নিজের শরীর থেকে তোয়ালে খুলে কিশোরীর গায়ে জড়িয়ে দেন। এই ঘটনাকে লঘু করে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, সোমবার বদনগর রোডের কাছে ডাণ্ডি আশ্রমের সন্নিকট থেকে ওই কিশোরীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় বলে উল্লেখ। ওই সময় কিশোরীর জামাকাপড় ছিন্নভিন্ন অবস্থায় ও প্রচুর রক্ত লেগে ছিল। বর্তমানে তিনি ইন্দোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরী ট্রমায় ভেতর আছেন। উজ্জ্বয়িনীর ঘটনায়, ডিসিডব্লিউ প্রধান স্বাতী মালিওয়াল তীব্র প্রতিক্রিয়া জানান। রাজ্যের প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বাতী। ঘটনা সম্পর্কে উজ্জ্বয়িনীর পুলিশ প্রধান আগেই জানান যে, ধর্ষণের ঘটনায় পকসো আইনে মামলা রুজু হয়েছে। এবং একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে।
ছবি : প্রতীকী




