Noerth 24 Parganas : প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের দিকে

SHARE:

প্রৌঢ়া পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের দিকে

সাশ্রয় নিউজ ★ বনগাঁ : উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁর এক প্রৌঢ়াকে পিড়িয়ে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। স্থানীয় সূত্রে খবর, মৃত কানন রায়-এর পরিবার বিজেপি সমর্থক। বিজেপি করার অপরাধে সমীর মল্লিক নামে স্থানীয় একজন তৃণমূল নেতা গালাগাল করেন তাঁদের। প্রৌঢ়া প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক বাঁশ দিয়ে আঘাত করা হয়! গাইঘাটার মানিকহীরা দেশপাড়ার গতকালের এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন এলাকায় মানুষজন। ঘটনার ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের বনগাঁ সংগঠনিক জেলার যুব সভাপতি নিরুপম রায়ের বাড়িতে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। প্রসঙ্গত উল্লেখ্য, অভিযুক্তকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন