মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস নেই, জানাল হাওয়া অফিস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস নেই বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। বর্তমানে একটি নিম্নচাপ অক্ষরেখা বাঁকুড়ার ওপর অবস্থান করছে। তবে তার প্রভাবে বৃষ্টির সম্ভবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। তবে আন্দামান সাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি তৈরি হতে পারে ২৯ সেপ্টেম্বর। সেই ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেদিকেই লক্ষ্য হাওয়া অফিসের।




