পুলিশের জালে ২ জন
সাশ্রয় নিউজ ★ নরেন্দ্রপুর : নরেন্দ্রপুরের কামালগাজিতে যুবক খুন গ্রেফতার ২ জন। ১৪ আগস্ট কাজ থেকে বাড়ি ফেরার সময় সাহিদ মণ্ডল নামে এক যুবককে নিজের বাড়ির সামনে গুলি করে দুষ্কৃতিরা। মৃত্যু হয় যুবকের। ঘটনায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বারুইপুর থানার পুলিশ রবিবার সকালে গ্রেফতার করে একজনকে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম বিনয়কৃষ্ণ দাস। ধৃতের আসল বাড়ি কুলতলির শানকিজাহান কলোনিতে। ভাড়া থাকত, গড়িয়া বোয়ালিয়রে। ঘটনায় আরেকজন ধৃত অভিজিৎ নস্কর নামে একজন। পুলিশ সূত্রে উল্লেখ, বিনয়কৃষ্ণের সঙ্গে অভিজিতের সম্পর্ক দীর্ঘদিনের।
ছবি : প্রতীকী




