West Bengal News : নাম না করে খোঁচা শুভেন্দুর

SHARE:

নাম না করে খোঁচা শুভেন্দুর 

সাশ্রয় নিউজ ★ নন্দীগ্রাম : নাম না করে খোঁচা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের বিধায়ক বলেন,  ‘‘কয়লা ভাইপো ২০১৪ সালে সাংসদ হয়েছেন। আর ২০১৫ সাল থেকে ২৬ বার তিনি বিদেশ যাত্রা করেছেন। তার বিমান সফরের বিস্তারিত টুইট করেছি। আমারও ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে। ইউরোপ তো দূরে থাক, কাঠমান্ডু, ঢাকা পর্যন্ত যাইনি! আমার পাসপোর্টে কোথাও ছাপ নেই।’’ শুভেন্দু অধিকারীর এক্স হ্যাণ্ডেলে পোস্টের পর কুণাল ঘোষ পাল্টা পোস্ট করে শুভেন্দুর দিকে কটাক্ষ ছুঁড়ে দেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিক ভাবে বিদেশ সফর থেকে তাঁকে (বিরোধী দলনেতা) বাদ দেওয়ায় তিনি হতাশ। তবে চিন্তার কিছু নেই, খুব শীঘ্রই তাঁর পাসপোর্টেও সেই বহুমূল্য ছাপ পড়বে।’’ প্রসঙ্গত, তোপ পাল্টা তোপে সরগরম শাসক ও প্রধান বিরোধী শিবির।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন