G-20 সম্মেলনে তাক লাগিয়ে দেয় ছোট্ট ছেলেটি
সাশ্রয় নিউজ ★নতুন দিল্লি : G-20 সম্মেলনে দেশি-বিদেশি অতিথিদের তাক লাগিয়ে দেয় ছেলেটি। কিন্তু কীভাবে? ভি দক্ষ বুপ্যাথি। ক্লাস এইটের ছাত্র। আরও ছোট থেকেই সঙ্গীতের নেশা।

পরিবারের লোকজন তা টের পেয়েই তাঁর তালিমের ব্যবস্থা করেন। তার বাবা নিজেও একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তালমণি পি ভি বুপ্যাথি বাবার কাছেই সঙ্গীতের তালিম নেয় দক্ষ। তাঁর বাবার কথায়, ‘মাত্র চার মাস ২০ দিন বয়সেই সে একটি মদঙ্গম-এ টোকা দিতে শুরু করেছিল। জি-২০ মঞ্চে ক্লাস এইটের ভি দক্ষ বুপ্যাথি মৃদঙ্গম বাজায়। তাঁঁ বাজনা শুনে আপ্লুত দেশ বিদেশের রাষ্ট্রনেতারাও।
ছবি : সংগৃহীত




