মাদক সহ পুলিশের জালে দুই নেপালী বাসিন্দা
সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : মাদক সহ পুলিশের জালে গ্রেফতার দুই নেপালী বাসিন্দা। পুলিশ সোমবার পানিট্যাঙ্কির নিউ মেচি মার্কেট থেকে গ্রেফতার করেন দু’জনকে। ধৃতদের কাছ থেকে ২০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রবীন মাঝি ও গঙ্গাপ্রসাদ মাগরের বাড়ি নেপালের বিত্তামোড়ে। বিশেষ সূত্রে খবর পেয়ে নেপালের নাম্বার প্লেট লাগানো একটি গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে ২০৫ গ্রাম ব্রাউন সুগার ও ৯ হাজার টাকা উদ্ধার হয়। তাঁদের খড়িবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার তাঁদের শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলে পুলিশ। পুলিশ সূত্রে উল্লেখ, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে, এই চক্রের সঙ্গে কে বা কারা যুক্ত আছে। কাদের কাছেই বা মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ওই দু’জনের!
-ফাইল চিত্র




