Poet Tapankanti Mukherjee : তপনকান্তি মুখার্জি-এর কবিতা

SHARE:

আজকের

কবি

কবিতা

______________________________________________

বি তপনকান্তি মুখার্জির জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এম.এ. ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত আধিকারিক। তিনি ভারত ও ভারতের বাইরে বিভিন্ন পরে-পত্রিকায় লেখালেখি করেন। কবির মোট চারটি বই প্রকাশিত হয়েছে। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতাগুচ্ছ। _____________________________________________

ত প ন কা ন্তি  মু খা র্জি

সংকট

রাতভর কাকজ্যোৎস্নায় ভিজেছিল যে মেয়ে, তার বুকে এখন ফুরফুরে হাওয়া। সে ডানামেলে পৃথিবীর সব জঞ্জাল খুঁটে নিতে গিয়ে দ্যাখে বাতাসে বারুদের গন্ধ, চারদিকে চক্রব্যূহ। 

ঘর-উঠোন 

গভীর নিশীথে ঘরের ভেতর যে হাহাকার বেজেছিল সাইরেন হয়ে, ভোর থেকে তা মেহের আলির ‘তফাত যাও’। বারবার কাঁপে চিত্রপট, ভেঙে দেয় ঘর। শুধু উঠোন জুড়ে পড়ে থাকে আরব্য আরব্য রজনীর ছেঁড়া ছেঁড়া পাতা আর শতচ্ছিন্ন মায়াজাল। 

অর্জুনের লক্ষ্যভেদ 

অদৃশ্যই ছিল এতদিন। বুদ্ধি দিয়ে বিচারে বসলে হোঁচট, হৃদয়বৃত্তি দিয়ে বসলে শনশন হাওয়া। শেষে চোখের দেখা আর দেখার চোখ এক হতেই অর্জুনের লক্ষ্যভেদ। মাটিতে পড়ে তীরবিদ্ধ পাখি। 

ফুল 

কতো টেরাকোটা ছড়িয়ে আছে নির্জন প্রান্তরে। একটা একটা করে কুড়িয়ে বাক্সবন্দি করে রাখল নিশুতি মেয়ে। ফুল ফোটাতে হবে ভোরে । 

 

অলঙ্করণ : সানি সরকার 

 

🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন