বিদ্যুতের টান্সফরমার ওপর ভেঙে পড়ল বিল্ডিংয়ের একাংশ
সাশ্রয় নিউজ ★ আগরতলা : মঙ্গলবার সামান্য হাওয়াতেই ইলেকট্রিক ট্রান্সফরমার ওপর সঙ্গে ভেঙে পড়ল বিল্ডিংয়ের একাংশ। অল্পের জন্য রক্ষা পায় পথচারীরা ও রাস্তার যানবাহন। ঘটনা আগরতলা বনমালীপুরে। ঘটনার বিবরণে জানা যায়, আজ মঙ্গলবার দুপুরে সামান্য হাওয়াতেই আগরতলা বনমালীপুরের একটি নতুন বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে ইলেকট্রনিক ট্রান্সফরমার ওপর। মুহূর্তেই জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীদের অভিযোগ, সামান্য হাওয়াতেই যদি বিল্ডিংয়ের এই অবস্থা হয় তাহলে বড়ধরণের ঝড়-ঝঞ্ঝা হলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারত। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বিল্ডিং-এ একটি চক্ষু স্বাস্থ্য কেন্দ্র খোলার কাজ চলছিল।




