Tripura Assembly By Election : ত্রিপুরায় বিধানসভার দু’টি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ

SHARE:

ত্রিপুরায় বিধানসভার দু’টি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ

সাশ্রয় নিউজ ★ আগরতলা : মঙ্গলবার ত্রিপুরায় দু’টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তবে ক’য়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই নির্বাচন নিয়ে জনসাধারণের মধ্যে বেশ উৎফুল্ল লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই ভোটারদের মধ্যে এই উপনির্বাচন নিয়ে খোশমেজাজ লক্ষ্য করা যায়। দিন বৃদ্ধির  সঙ্গে সঙ্গে দু’টি বিধানসভা কেন্দ্রেই ভোট দানের পরিমানও বৃদ্ধি পায় বলে উল্লেখ। দু’টি কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা দাবি করেন, তাঁরা বিপুল ভোটে জয়লাভ করবেন। তবে নির্বাচনে জনগণই শেষ কথা বলেন, এখন নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে পুরো ত্রিপুরাবাসী।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন