গঙ্গানগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষক দিবস
রাজেশ চন্দ্র দেবনাথ ★ আগরতলা : আজ উত্তর ত্রিপুরার গঙ্গানগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৬২ তম শিক্ষক দিবস। আজকের এই দিনটি ছাত্র-ছাত্রীরাও বেশ আনন্দের সঙ্গে উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দীপক কুমার নাথ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও পরিচালন কমিটির সদস্যরা। অনুষ্ঠান শুরু হয় বেলা ১১ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বেশ আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করেন। এদিন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকদের মানপত্র প্রদান করা হয়। সারাদিনের অনুষ্ঠান শেষে বিকেল চারটেয় সভাপতির ভাষনের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।




