ভ্যাপসা গরম থেকে স্বস্তি কাটাতে বৃষ্টির আশ্বাস হাওয়া অফিসের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত সবার। বঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে ভাদ্রের এই গরম। তারই মাঝে আলিপুর হাওয়া অফিসের আস্বাস, শুক্রবারের পর থেকে বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে। ফলত, প্যাচপেচে গরম থেকে কিছুটা রেহাই মিলবে! সেই সঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করলেও শনিবার থেকে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে। এর ফলে উত্তর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির আশ্বাস হাওয়া অফিসের। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিও বৃষ্টি হবে বলে উল্লেখ।
ছবি : প্রতীকী



