I.N.D.I.A Alliance : রাহুল ও অভিষেক একান্ত বৈঠক

SHARE:

রাহুল ও অভিষেক একান্ত বৈঠক

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লির দশজনপদে একান্ত বৈঠক করলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠককে মেগা বৈঠক হিসেবেই আখ্যায়িত করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাহুল গান্ধী ও ডায়মণ্ডহারবের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভেতর আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েই আলোচনা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত নিয়েও আলোচনা হয় বলে সূত্রের খবর। I.N.D.I.A. জোটের বৈঠকের আগে দুই নেতার একান্ত বৈঠককে বেশ সন্দিহান ও তাৎপর্যপূর্ণভাবেই দেখছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত INDIA- জোটের বৈঠকেও অংশ নেবেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন