২১ জুলাই বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২১ জুলাই রাজ্য তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস উদযাপন ঘিরে উৎসবের মেজাজে তৃণমূল কর্মীরা। ওই দিন দলের সুপ্রিমো ব্রিগেড সমাবেশ থেকে কর্মীদের উদ্দেশ্যে আগামী লোকসভা নির্বাচন ও INDA জোট নিয়ে কী বলেন তৃণমূল নেতারা সেদিকেও খেয়াল থাকবে বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে ২১ জুলাই কর্মসূচি ঘোষণা। বিজেপি রাজ্য করার সুকান্ত মজুমদার আজ কলেজ স্কোয়ারের সভা থেকে জানান, ‘সিপিএম-কংগ্রেস সেটিং বিরোধী, বিজেপি সেটিং বিরোধী নয়। ২১ জুলাই বিডিও অফিস ঘেরাও করবেন বিজেপি কর্মীরা। যেখানে যেখানে ভোট চুরি সেখানেই বিডিও অফিস ঘেরাও’।
-ফাইল ছবি।



