নিম্নচাপের ভ্রূকুটি
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। হাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ৪৮ ঘন্টার ভেতর নিম্নচাপে রূপ নেবে। এবং নিম্নচাপটি ওড়িশা অভিমুখ বলে জানা যায় হাওয়া অফিস সূত্রে। ওড়িশার কটকের ওপর বরাবর মৌসুমী অক্ষরেখা বিস্তৃত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অব্দি। তার ফলে আগামী ২১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পেলেও সম্ভবনা নেই ভারী বৃষ্টিপাতের। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই চব্বিশ পরগণা তুলনায় বেশি বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়। অন্যদিকে আজ থেকেই কমতে পারে উত্তরবঙ্গের বৃষ্টি।
ছবি : প্রতীকী।



