West Bengal News : বাড়তে পারে বৃষ্টির ঘাটতি

SHARE:

বাড়তে পারে বৃষ্টির ঘাটতি

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শ্রাবণ মাস অথচ বর্ষার দেখা নেই। কেথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ঘাটতি মিটছে না। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত নিয়ে কপালে ভাঁজ হাওয়া অফিসের। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির সহায়ক পরিবেশ। বঙ্গোপসাগরে বৃষ্টির জন্য সহায়ক পরিবেশ না তৈরি হওয়ার জন্যই এই পরিস্থিতি বলে হাওয়া অফিস সূত্র জানাচ্ছে। তাঁদের আরও বক্তব্য, চলতি মাসের আগামী সপ্তাহে যে পরিমাণ বৃষ্টির সম্ভবনা, তা ঘাটতি মিটবার জন্য যথেষ্ট নয়! তাহলে প্রশ্ন, এবারও কী দক্ষিণবঙ্গকে ভুগতে হবে পর্যাপ্ত পর্যাপ্ত বৃষ্টির অভাবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন