হরিহরপাড়ায় উত্তেজনা, পুলিশের লাঠি চার্জ
সাশ্রয় নিউজ ★ হরিহরপাড়া : হরিহরপাড়ায় ভোট গ্রহণ পর্বের আগে উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মামণি বিবি ও তাঁর স্বামীর ওপর আক্রমণ হয় বলে উল্লেখ। সূত্রের খবর, গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মামণি বিবি ও তাঁর স্বামী একটি গাড়ি করে গণনা কেন্দ্রে যাচ্ছিলেন, ওই সময় রুকুনপুর মোড়ের সন্নিকটে আক্রান্ত হন তাঁরা। তাঁদের অভিযোগ সিপিআই(এম) -এর লোকজন রাস্তা আটকে তাঁদের বাড়ি ফিরে যেতে বলেন। তাঁরা বাড়ি ফিরে না গেলে তাঁদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে উল্লেখ। যদিও সিপিআই(এম)-এর পক্ষে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়। ঘটনায় পুলিশ লাঠি চার্জ করে বলে উল্লেখ। উল্লেখ্য, পরে মামণি বিবি কাউন্টিং সেন্টারে প্রবেশ করতে পারেন বলে বিশেষ সূত্রে খবর।




