Malda : ব্যালট বক্স পালটানোর চেষ্টা, অভিযোগ মালদায়

SHARE:

ব্যালট বক্স পালটানো চেষ্টা, অভিযোগ মালদায়

সাশ্রয় নিউজ ★ মালদা : স্ট্রং রুমে গিয়ে ব্যালট বক্স পালটানোর অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। উল্লেখ্য, মালদা জেলার রতুয়া ১-এর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান জোট কর্মীরা। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে উল্লেখ। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ‘স্ট্রং রুমের ভেতর সমস্ত দলের প্রতিনিধিরা থাকলেও আমাদের প্রতিনিধিদের যেতে বাধা দেওয়া হয়। এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। একজন কর্মীকে মারধর করা হয়।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন