Subhaprasanna : পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে শাসক দলের অস্বস্তি বাড়ালেন শুভাপ্রশন্ন

SHARE:

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস নিয়ে শাসক দলের অস্বস্তি বাড়ালেন শুভাপ্রশন্ন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে রাজ্যে মৃত্যু মিছিল ও বেলাগাম সন্ত্রাস দেখেছে বাংলা। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। নির্বাচন সন্ত্রাসের বিরোধীদের দ্বারা সমালোচিত রাজ্যের শাসক দল ও রাজ্য নির্বাচন কমিশন। এরই ভেতর শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন চিত্রশিল্পী শুভাপ্রশন্ন। শুভাপ্রশন্ন-এর কথায়, ‘আমি তো এর আগেও ভোট দেখেছি। ওই আগের ভোট ও এই ভোটে কিছু তফাৎ নেই।’ শুভাপ্রশন্ন আরও বলেন, ‘আমরা এগুলো সয়ে গেছি। আর মানুষ ভুলে যায় বলে খুব খুশিতে থাকে। আমাদের ২০০৮-কে মনে নেই, যখন সে ধরণের সময় ছিল।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন