খানাকুলে এলোপাতাড়ি গুলিতে আহত ৩
সাশ্রয় নিউজ ★ খানাকুল : খানাকুলের নতিবপুরে ভোট দিতে গিয়ে আহত ৩। আহতদের ভেতর ১ জন মহিলা বলে উল্লেখ। সূত্রের খবর, নতিবপুর বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোটাররা। এমন সময় হঠাৎ মুখে কালো কাপড় জড়ানো ক’য়েক দুষ্কৃতি এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন একজন মহিলা সহ মোট তিনজন। গুলিবিদ্ধদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে উল্লেখ।




