Madan Mitra : মদনের কটাক্ষ

SHARE:

মদনের কটাক্ষ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কটাক্ষ ছুঁড়লেন পিস রুম নিয়ে। রাজ্যে প্রাক পঞ্চায়েত ভোটে যে শাসক বিরোধী কোন্দল দেখা দেয়, তা নিয়ে স্তম্ভিত রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের পক্ষ থেকে গড়া হয় পিস রুম। এবার এই পিস রুম সম্পর্কেই কটাক্ষ ছুঁড়লেন মদন মিত্র। সূত্রের খবর তিনি রাজভবন পাহারা দেওয়ার কথাও বলেন। শুধু তা-ই না, রাজ ভবনে কে বা কারা যাচ্ছে তা বাইরে থেকে ক্যামেরা করার কথাও বলেন বলে উল্লেখ। কামারহাটির বিধায়ক বলেন, ‘আমার কাছে এলে ছুঁতে পারবে না, তাই পিস হাউস নয়, সেফ হাউস’। শুধু এখানেই থেমে থাকেননি তৃণমূল বিধায়ক। বলেন, ‘রাজ্যপাল আপনি তো সবে তিন দিনের অতিথি। কলকাতায় তার আগে আমার ১৫০ বছরের বাড়ি রয়েছে। আমরাও কিন্তু সবই গেট খুলিয়েছি। রাজ্যপালকে গেটের উপরে আমাদের লোকও পাহারা রাখবে’।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন