১০ হাজার টাকা দেনা চোকাতে খুন হতে হল দুই বোনকে
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লিতে মাত্র ১০ হাজার টাকা দেনার দায়ে প্রাণ দিলেন দুই বোন। দিল্লির আর.কে. পুরমে ১৫-২০ জনের দুষ্কৃতি দল খুন আম্বেদকর বস্তির দুই বোনকে। গুরুতর আহত হন পিঙ্কি (৩০) ও জ্যোতি (২৯)। তাঁদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তাঁদের মৃত্যু হয় সেখানেই বলে উল্লেখ। দুই বোনের দাদা ললিত জানায়, দেব নামে একজনের থেকে টাকা ধার নেওয়া হয়েছিল। সেই টাকা নিয়েই বিবাদ চলছিল। দিল্লি।পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মনোজ সি. জানান, “ভোর পৌনে পাঁচটা নাগাদ একটি ফোন আসে। বলা হয় দুই মহিলাকে গুলি করা হয়েছে। ওই ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। ঘটনার জেরে অর্জুন, মাইকেল ও দেব নামে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।” উল্লেখ্য, রবিবার ওই গুলিকাণ্ডে আহত হন লতিতও।
-প্রতীকী ছবি




