আদালতে নওশাদ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আইএসএফ নওশাদ সিদ্দিকী নিরাপত্তা চেয়ে দ্বারস্থ আদালতের। তাঁর মত, ভাঙড় এখন যুদ্ধ ক্ষেত্র। তাঁর কোনও নিরাপত্তা নেই। আদালতে মামলা করার অনুমতি চান নওশাদের আইনজীবী। আদালতে সওয়াল করেন ফিরদৌস শামিম। শামিম আদালতকে জানান, ‘তাঁর কোনও নিরাপত্তা নেই, অথচ ভাঙড় এখন যুদ্ধক্ষেত্র, তাঁর নিরাপত্তা বিঘ্নিত’। মামলা করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার মামলার শুনানি সকাল সাড়ে দশটার সময়।
-ফাইল চিত্র




