বোমা ফেটে আগত ৫ বালক
সাশ্রয় নিউজ ★ ফারাক্কা : বোমা ফেটে আহত হল পাঁচ বালক। ঘটনাটি ঘটে ফারাক্কায়। ফারাক্কা পুলিশ সূত্রে খবর, আমবাগানে পড়ে ছিল বোমা। বালকরা ওগুলো নাড়া-চাড়া করে দেখতে যায়। এবং বিস্ফোরণ ঘটে বোমাগুলির। সোমবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে বলে ফারাক্কা পুলিশ সূত্রে খবর। ঘটনায় আহত বালকদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায়। পুলিশ সূত্রে উল্লেখ, “কে বা কারা কেন বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”
-প্রতীকী চিত্র




