‘ভাঙড়ে সুষ্ঠু নির্বাচনে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন’ : নওশাদ সিদ্দিকী
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নেওয়ার জন্য দাবি জানালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। নওশাদ এও বলেন, ‘ভাঙড়ের শান্তির স্বার্থে মুখ্যমন্ত্রী চাইলে পঞ্চায়েত নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তাঁর কথায়, ‘খুন, হানাহানি চাই না, এই রাজনীতি করতে আসিনি’। উল্লেখ্য, সম্প্রতি মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দ্বন্ধে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ইতিমধ্যেই ভাঙড়ে আইএসএফ কর্মী খুনের ঘটনায় পুলিশ ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম, তাঁর পুত্র সহ মোট কুড়ি জনের বিরুদ্ধে মামলা শুরু করে পুলিশ। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সম্পর্কে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ১৭ জুন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের নির্বাচনী সভা থেকে বলেন, ‘সবাই বাইরনের মতো নিজের মেরুদণ্ড বিক্রি করে দেয়নি। এখনও বাপের ব্যাটার মতো লড়াই করে যাচ্ছে নওশাদ সিদ্দিকী।’
-ফাইল চিত্র




